(ছবি) হলিউডে সুযোগ পেলেন এভলিন শর্মা?

প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে না পরলেও এভলিন শর্মা বলিউডের জনপ্রিয় মুখ। সম্প্রতি স্যান ফ্রান্সিস্কোতে আছেন এভলিন শর্মা।

স্যান ফ্রান্সিস্কো থেকেই নিজের বেশ কিছু ছবি ইনস্তাগ্রামে পোস্ট করেছেন। ছবিগুলি দেখে অনেকেরই ধারনা প্রিয়াঙ্কা চোপড়ার পদচিহ্ন অনুসরণ করে এভলিনও হয়তো এবার হলিউডে পা রাখছেন।

(ছবি) হলিউডে সুযোগ পেলেন এভলিন শর্মা?

যদিও এখনও এভলিনের হলিউডে অভিনয় নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। তবে একটি ফ্যাশন সংক্রান্ত অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন এভলিন।

এভলিনের জন্ম জার্মানিতে। আর সেই কারণেই ভারতীয় হলেও এভলিনের চেহারায় বিদেশীনি ছাপ স্পষ্ট। পোশাকের ক্ষেত্রেও সাহসী এভলিন। তবে অভিনয় দক্ষতা এখনও রপ্ত করতে পারেননি এই অভিনেত্রী।

যদিও হাল ছাড়ারও পাত্রী নন তিনি। তাই নিজের ১০০ শতাংশ দিয়ে বলিউডে জায়গা করে নেওয়ার। কিন্তু এরই মধ্যে এভলিনের হলিউডে সুযোগ পাওয়া নিয়ে শোরগোল পরে গিয়েছে।

এলভিনের বলিউড কেরিয়ার

বলিউডেও যে কটি ছবিতে দেখা গিয়েছে এভলিনকে অধিকাংশেই পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে ফ্রম সিডনি উইথ লাভ ছবি দিয়ে বলিউডে পা রাখা। তবে সে ছবি কখনও থিয়েটারে এল আর কখন চলে গেলে কেউ টেরও পেলেন না। বক্স অফিসে দুর্দান্ত ভাবে ফ্লপ করল ছবিটি।

নউটঙ্কি শালা, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ইয়ারিয়া, ম্যায় তেরা হিরো ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এভলিনকে। আগামী ছবি ভাইয়াজি সুপারহিট ছবিতে অভিনয়ে আপাতত ব্যস্ত তিনি। এই ছবিতে সানি দেওয়ল, প্রীতি জিনটা, আমিশা পটেল, আরশাদ ওয়ার্শি, মিঠুন চক্রবর্তী, প্রকাশ রাজ, শ্রেয়াস তলপডে প্রমুখ অভিনয় করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+