আসছে 'গেম অফ থ্রোনস'-এর হিন্দি রিমেক!একতা কাপুরের পরবর্তী প্রজেক্ট ঘিরে জল্পনা তুঙ্গে
এবার পালা টিভি সিরিজ 'গেম অফ থ্রোনস '-এর। এই টিভি সিরিজ ভক্তদের শুনে একটু অবাক লাগতে পারে! তবে সূত্রের খবর অনুয়ায়ী এবার বলিউডে আসছে 'গেম অফ থ্রোনস'। সৌজন্যে একতা কাপুর।
বহু বারই এমন হয়েছে যখন নামী দামি হলিউড সিনেমার বলিউড রিমেক হয়েছে। বলিউডের সেই সমস্ত রিমেক বহুবারই মুখ থুবড়ে পড়েছে। এবার পালা টিভি সিরিজ 'গেম অফ থ্রোনস '-এর। এই টিভি সিরিজ ভক্তদের শুনে একটু অবাক লাগতে পারে! তবে সূত্রের খবর অনুয়ায়ী এবার বলিউডে আসছে 'গেম অফ থ্রোনস'। সৌজন্যে একতা কাপুর।

ভারতে একের পর ওয়েব সিরিজের জনপ্রিয়তা তুঙ্গে। 'পার্মানেন্ট রুম মেটস ' থেকে 'বোস : ডেড অপ অ্যালাইভ', সবকটি ওয়েব সিরিজই মন জয় করে নিয়েছে দর্শকদের। ফলে বলাই যায় যে ভারতের মনোরঞ্জন জগতে বাড়ছে ডিজিটাল স্পেস। আর সেই ডিজিটাল স্পেসের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সম্ভবত ওয়েব সিরিজে আসতে চলেছে বলিউডের 'গেম অফ থ্রোনস'। সূত্রের দাবি, যেভাবে গোটা কাহিনিটিকে যেভাবে অবলম্বন করে বলিউডের নতুন চিত্রনাট্য লেখা হচ্ছে, তাতে গোটা ঘটনার পটভূমি হবে মধ্যযুগীয় সময়।
তবে একতা কাপুর যে এই সিরিজটি আনতে চলেছেন , তা এখনও একতার অফিস সূত্রে নিশ্চিত করে বলা হয়নি। জানা গিয়েছে, হলিউডের 'গেম অফ থ্রোনস'-এ যেরকম ভাবে যৌনতাকে তুলে ধরা হয়েছে, তার থেকে এক্কেবারে ভিন্ন স্বাদে এই সিরিজের যৌনতাকে তুলে ধরা হচ্ছে। তবে যৌনতা এই নতুন ওয়েব সিরিজেও ভরপুর থাকবে বলে দাবি করেছে একটা ঘনিষ্ঠ একটি মহল।












Click it and Unblock the Notifications