আমির খানের ‘‌লাল সিং চাড্ডা’‌তে অভিনয় করতে ডুয়ার্সের মেয়ে চলল মুম্বইয়ে

আমির খানের ‘‌লাল সিং চাড্ডা’‌তে অভিনয় করতে ডুয়ার্সের মেয়ে চলল মুম্বইয়ে

এ যেন স্বপ্নপূরণের গল্প। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। মুম্বইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার একরাশ স্বপ্ন বহু মেয়েদের থাকে, কিন্তু পূরণ হয় কতিপয় কয়েকজনের। যাঁদের মধ্যে রয়েছেন গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলার মেয়ে সোনাম রিকা তামাং। এক কথায় এ রাজ্যের মেয়ে পাড়ি দিচ্ছেন মুম্বইতে। তাও আবার বলিউডের অসাধারণ অভিনেতা আমির খানের বিপরীতে কাজ করার জন্য। আমিরের নতুন ছবি 'লাল সিং চাড্ডা’তে অভিনয়ের সুযোগ পেলেন সোনাম রিকা।

মুম্বই পাড়ি দিলেন সোনাম রিকা

মুম্বই পাড়ি দিলেন সোনাম রিকা

ছোটবেলা থেকেই অভিনয়ের শখ ছিল সোনাম রিকার। কিন্তু সেই স্বপ্ন পূরণ এভাবে হবে তা ভাবতে পারেননি। আমির খানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে কেমন লাগছে?‌ সোনাম রিকা বলেন, 'আমির খানের সঙ্গে কাজ করাটা তো সত্যিই স্বপ্নের মতো'‌।

 সোনাম রিকাকে সম্মান

সোনাম রিকাকে সম্মান

বৃহস্পতিবার সোনাম রিকাকে সম্মানিত করা হয় এলাকার পক্ষ থেকে। স্থানীয় সমাজ কর্মী মহেশ্বর প্রধান জানান, 'সোনাম রিকা আমাদের এলাকার গর্ব। নিজের প্রতিভার জেরেই আমির খানের প্রোডাকশনে কাজ করার সুযোগ পেয়েছে। আমরা ওর সাফল্য কামনা করি।' তবে সোনাম রিকা ঠিক কি চরিত্রে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। পুরোটাই এখনও রহস্য।

কলকাতায় হয় শুটিং

কলকাতায় হয় শুটিং

প্রসঙ্গত, লাল সিং চাড্ডা ছবির ঘোষণা হওয়ার পর থেকেই এই ছবিটি বারবার চর্চিত হয়েছে। ছবির শুটিংয়ের কারণে কলকাতাতেও আসতে হয় মি খানকে। হাওড়া ব্রিজ সহ শহরের বেশ কিছু এলাকায় শুটিং হয়। এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকে। থ্রি ইডিয়টের পর ফের আমির-করিনা জুটি বাঁধবেন। ‌

ফরেস্ট গাম্প-এর হিন্দি রিমেক

ফরেস্ট গাম্প-এর হিন্দি রিমেক

নিজের লুকস নিয়ে আমির এই ছবিতে নানান ধরনের এক্সপেরিমেন্ট করেছেন। মোট ছ'মাস ধরে জোর কসরত করতে হয়েছে আমিরকে। কমাতে হয়েছে শরীরের ওজন। একদম ছিপছিপে চেহারায় ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। দিনরাত শারীরিক কসরত করে প্রায় ২০ কেজির মতো ওজন ঝরিয়ে ফেলেছেন আমির। হলিউড ক্লাসিক '‌ফরেস্ট গাম্প'-এর রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তাঁর পট পরিবর্তন ধরা দেবে এই ছবিতে। তাই আশঙ্কা করা হচ্ছে এই ছবি নিয়ে আপত্তি উঠলেও উঠতে পারে। করোনা মহামারির সময় বেশ অনেকদিন বন্ধ ছিল ছবির শুটিং। তবে শুটিং ফের শুরু হয়ে গিয়েছে। করিনাও নিজের মাতৃত্বকালীন অবসর কাটিয়ে শুটিংয়ে যোগ দিয়েছেনবলে জানা গিয়েছে। ক্রিসমাসের সময় মুক্তি পাবে লাল সিং চাড্ডা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+