Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গাড়ি থামিয়ে নীতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুকেশ, কীভাবে তাঁদের প্রেম-পরিণয় হল জানুন

বিশ্বের ধনী শিল্পপতিদের তালিকায় নাম রয়েছে মুকেশ আম্বানির। কম যান না তাঁর স্ত্রী নীতা আম্বানিও। নীতা ও মুকেশের কীভাবে পরিচয় হয় বা তাদের মধ্যে কীভাবে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, তা হয়তো অনেকেরই অজানা। তাঁর প্রেমের যাত্রার গল্পটা কিন্তু সিনেমাকেও হার মানাবে। তা তাদের প্রেম জীবনের গল্প শুনলেই আপনি বুঝতে পারবেন।

নাচে পারদর্শী ছিলেন নীতা আম্বানি

নাচে পারদর্শী ছিলেন নীতা আম্বানি

নীতা আম্বানি খুব ভালো নাচতেন। তাঁর নাচ দেখে মুগ্ধ হতেন সকলে। এমনই একদিন এক অনুষ্ঠানে নীতা ভারতনাট্যম নাচ নেচেছিলেন। তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন মুকেশ আম্বানির মা ধীরুভাই আম্বানি ও বাবা কোকিলাবেন আম্বানি। সেখানেই তাঁরা তাঁর বড় ছেলে মুকেশ আম্বানির জন্য নীতা আম্বানি পছন্দ করেছিলেন ধীরুভাই আম্বানি। নীতা আম্বানি সেই সময় নাচ নিয়ে খুব নাম করতে শুরু করেছিলেন। নাচকে খুব ভালোবাসতেন নীতা। আর তা নিয়ে থাকতে চেয়েছিলেন নীতা। মুকেশের সঙ্গে প্রথম বিয়ে প্রস্তাব নীতার বাড়িতে প্রথম দিয়েছিলেন মুকেশের মা ধীরুভাই। তারপর আসতে আসতে মুকেশ ও নীতা একে অপরের সঙ্গে দেখাসাক্ষাৎ করতে শুরু করেন।

বিয়ের আগে মুকেশকে কী জানিয়েছিলেন নীতা

বিয়ের আগে মুকেশকে কী জানিয়েছিলেন নীতা

একদিন নীতা মুকেশকে জানিয়েছিলেন, তারা বিয়ের পর মধ্যবিত্তভাবেই জীবন কাটাবেন। তাঁরা বাসে যাতায়াত করবেন এবং রাস্তারও খাবার খাবেন। নীতা যে খুব ভালো নাচতেন তা জানতে আম্বানির পরিবার। কখনও নীতাকে সে কাজে বাধা দেননি তাঁরা। তবে যাতে বাধা না দেওয়া হয় তাঁর জন্য বিয়ের আগেই দুই পরিবারের সঙ্গে কথা হয়ে গিয়েছিল। বিয়ের আগে মুকেশকে একটি শর্ত দিয়েছিলেন নীতা। তিনি বলেছিলেন, বিয়ের পর তাঁকে কাজ করতে দিতে হবেই। বর্তমানে নীতা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল চালান।

কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুকেশ ও নীতা

কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুকেশ ও নীতা

১৯৮৫ সালে এক সূত্রে বাধা পড়েন মুকেশ আম্বানি ও নীতা আম্বানির। এরপর তাঁদের বিয়ে হয়ে যাওয়ার পর তাঁরা সুখেই সংসার করছিলেন। দুজন দুজনের কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। রিলায়েন্স গ্রুপে যোগদান করার জন্য নীতা তাঁর চাকরিও ছেড়েছিলেন। এক সাক্ষাৎকারে একবার মুকেশ আম্বানি জানিয়েছিলেন, নীতাকে দেখার কিছুদিন পর তিনি মাঝরাস্তায় গাড়ি থামিয়ে নীতাকে বিয়ে প্রস্তাব দিয়েছিলেন। উত্তর হ্যাঁ বা না শুনে তিনি কিছুতেই গাড়ি আর চালাবেন না তা নীতাকে স্পষ্ট জানিয়েছিলেন মুকেশ আম্বানি।

 দম্পতির তিন সন্তান আছে

দম্পতির তিন সন্তান আছে

বিয়ের পর তাঁদের তিনটি সন্তান হয় নীতা ও মুকেশের। অনন্ত আম্বানি, আকাশ আম্বানি, ইশরানি আম্বানি। তিন সন্তানকে নিয়ে আজ সুখে সংসার করছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। বয়স বাড়লেও ভালোবাসায় কিন্তু ভাঁটা পড়েনি নীতা ও মুকেশের। আর তা তাঁদের ছবি দেখলেই স্পষ্ট বোঝা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+