Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিরো থেকে কীভাবে হিরো হয়ে উঠলেন থালাইভা, বর্তমানে কত কোটি টাকার মালিক তিনি, জানেন

মেগাস্টার রজনীকান্তকে চেনেন না এমন মানুষ আছে বলে মনে হয় না। তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে অশির অনুগামীরা। তিনি নিত্যদিন কি করছেন, কী পোশাক পরছেন, কেমনভাবে জীবযাপন করছেন তা জানার জন্য একপ্রকার প্রায় মুখিয়ে থাকেন অনুগামীরা।

ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে কিন্তু একজন। বৃহস্পতিবার তিনি ৭৪ বছর বয়সে পা রেখেছেন। তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়াজুড়ে অনুগামীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

rajnikanth

  • জন্ম

১৯৫৫ সালের ১২ ডিসেম্বর বেঙ্গালুরুর মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রাজনীকান্ত। জীবনে কঠোর পরিশ্রম করে তিনি আজ কিন্তু একজন বিখ্যাত নায়ক হয়েছেন। ছোট থেকেই অভিনয়ের প্রতি এক আলাদা ভালোবাসা ছিল অভিনেতার। কিন্তু সেই শখ তাঁর প্রথমে পূরণ হয়নি। প্রথমে তিনি বাসের কনডাক্টর ছিলেন। আর এই পেশায় থাকতে থাকতেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অভিনয়ে জগতে পা রাখবেন। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে তিনি কীভাবে সিনেমার জগতের আইকন হয়ে উঠেছেন?

  • কোন ছবি দিয়ে কেরিয়ার শুরু

রাজনীকান্ত ১৯৭৫ সালে কে বালাচন্দের পরিচালিত তামিল সিনেমা 'অপূর্ব রাগাঙ্গাল’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। তারপর তিনি অনেক হিট ছবিতে অভিনয় করে অনুগামীদের মন কেড়েছেন। আজ তিনি দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তিনি রোবট, রোবট ২.০, শিবাজী, জেলরের মতন সিনেমাগুলিতে অভিনয় করে তিনি অনুগামীদের বিশেষ নজরও আকর্ষণ করেছেন। তার অভিনয়ের দেখার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন ভক্তরা।

  • কোন ছবির জন্য কত টাকা পেয়েছেন

নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, বর্তমানে রজনীকান্তের মোট সম্পদের পরিমাণ কত? দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হলেন রজনীকান্ত। ২০২৩ সালে তিনি জেলর সিনেমার জন্য ১১০ কোটি টাকা নিয়েছিলেন। সিনেমাটি কিন্তু বক্স অফিসে হিট করেছিল। আসন্ন সিনেমা জন্য তাকে ১২৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে, অভিনেতার আসন্ন ছবি 'ভেট্টইয়ান’ সিনেমার জন্য ১২৫ টাকা তাঁকে দেওয়া হয়েছে বলে জানা যায়।

  • মোট সম্পত্তির পরিমাণ

রাজনীকান্তের চেন্নাইয়ে বিলাসবহুল বাংলো রয়েছে। যার বর্তমান বাজারদর ৩৫ কোটি টাকারও বেশি। সুপারস্টারের একটি ম্যারেজ হল রয়েছে চেন্নাইয়ে। যার বাজার মূল্য কুড়ি কোটি টাকারও বেশি।চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে রয়েছে একটি বাড়িও। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৩০ কোটি টাকারও বেশি।

  • বিলাসবহুল গাড়ির তালিকা

অভিনেতার কিন্তু গাড়ির প্রতি একটা আলাদাই শখ রয়েছে, তা তাকে দেখলেই বোঝা যায়। কারণ থালাইভার কাছে রয়েছে রোলস রয়েস ঘোস্ট, রয়েছে রোলস রয়েস প্যান্থম। যার দাম প্রায় ১৬.৫ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। রয়েছে মার্সেটিজ বেনজ, BMW, ল্যাম্বারগিনি, ৬ কোটি টাকার বেন্টলি লিমুজিন-সহ আরও অনেক নামীদামী গাড়ি।

  • বিবাহিত জীবন

রজনীকান্ত ১৯৮১ সালে লতা রজনীকান্তকে বিয়ে করেছিলেন। তারপর থেকে কিন্তু বিবাহিত জীবনে খুব সুখে রয়েছেন। এই দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে ঐশ্বরিয়া ও ছোট মেয়ের নাম সৌন্দর্য। রজনীকান্তের ভক্তরা তাকে কিন্তু ভীষণ ভালোবাসেন এবং সামাজিক কাজের জন্যও কিন্তু তিনি বেশ নাম করেছেন । তিনি দারিদ্র্য মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেন। তাই তাঁকে অনুগামীরা খুব পছন্দ করেন।

  • কী কী পুরষ্কারে সম্মানিত হয়েছেন তিনি

তিনি তাঁর অভিনয় জীবনে প্রচুর সিনেমা করেছেন। পেয়েছেন অনেক পুরষ্কারও। ২০০০ সালে পদ্মভূষণ, ২০১৬ সালে পদ্মবিভূষণ, ২০১৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এখনও থালাইভার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন সিনেমা প্রেমীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+