সঞ্জয় দত্তের 'বায়োপিকে' মান্যতা হচ্ছেন কে ?
অভিনেতা সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি হতে চলা 'বায়োপিকে', সঞ্জয়ের স্ত্রী মান্যতার ভূমিকায় দেখা যাবে দিয়া মির্জাকে।
অভিনেতা সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি হতে চলা 'বায়োপিকে', সঞ্জয়ের স্ত্রী মান্যতার ভূমিকায় দেখা যাবে দিয়া মির্জাকে। পরিচালক রাজ কুমার হিরানি ইতিমধ্যেই 'বি টাউন' থেকে রণবীর কাপুরকে বেছে নিয়েছেন এই ফিল্মে সঞ্জয়ের চরিত্রে অভিনয়ের জন্য।
জুটি হিসাবে এই ফিল্মের হাত ধরেই প্রথমবার পর্দায় দেখা যাবে দিয়া-রণবীরকে। তাদের 'অনস্ক্রিন' রসায়ন কেমন হতে চলেছে সেদিকেও তাকিয়ে রয়েছে বহু চলচ্চিত্র সমালোচক। এর আগে সঞ্জয় দত্তের সঙ্গে বহু সিনামতেই কাজ করেছেন দিয়া। বিধু বিনোদ চোপড়া ক্যাম্পের 'লগে রহো মুন্নাভাই' থেকে 'পরিনীতা' সমেত বহু সিনেমাতেই সঞ্জয়ের সঙ্গে অভিনয় করেছেন এই বলিউড অভিনেত্রী।

সিনেমাতে সঞ্জয় দত্তের বাবার চরিত্রে অর্থাৎ প্রয়াত অভিনেতা ও প্রাক্তন মন্ত্রী সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করতে চলেছেন পরেশ রাওয়াল। শুধু খোঁজ পাওয়া যাচ্ছিল না মান্যতার চরিত্রে কে অভিনয় করছেন ...। জয়পুর লিটরেচার ফেস্টিভালে , মান্যতার চরিত্রে দিয়ার অভিনয়ের পাকিপাকি খবর দিলেন ছবির সহ প্রযোজক বিধু বিনোদ চোপড়া।
এর আগে চোপড়ার বহু সিনেমাতেই অভিনয় করতে দেখা গেছে সঞ্জয় দত্তকে। তার মধ্যে 'মুন্নাভাই সিরিজ ' থেকে শুরু করে 'একলব্য' সমেত একাধিক ছবি রয়েছে। এবছরের ডিসেম্বরেই এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সে সময় বলিউডের 'ভাইজান' সলমনের ' টাইগার জিন্দা হ্যায়' -এরও মুক্তির কথা। জানা গিয়েছে একই দিনে ২ টি ছবি মুক্তি পেতে চলেছে। তাই এবছরের 'খ্রিসমাসে' ক্যাটরিনা কাইফের দুই 'প্রাক্তন', রনবীর -সলমানকে এবার হয়তো প্রথমবারের জন্য বক্স অফিসের লড়াইয়ে সামনা সামনি হতে দেখা যাবে। সেদিকে নজর থাকবে সব্বার। হয়তো নজর রাখবেন 'ক্যাট'ও।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications