এবার 'খোকাবাবু'-র সঙ্গে জুটি বাঁধছেন 'খোকা', 'গোলন্দাজ'-র কাস্টিংয়ে একের পর এক চমক
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে ভেঙ্কটেস ফিল্মের ব্যানারে তৈরি হবে স্পোর্টস ড্রামা 'গোলন্দাজ'। দেবের সঙ্গে জুটিতে অনির্বাণ
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে ভেঙ্কটেস ফিল্মের ব্যানারে তৈরি হবে স্পোর্টস ড্রামা 'গোলন্দাজ'। 'গুপ্তধনের সন্ধানে' ও 'দুর্গেশগড়ের গুপ্তধন' খ্যাত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরের সিনেমা গোলন্দাজে মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে দেব অভিনয় করছেন জানা ছিল। তেকাঠিতে বল জড়ানোর জন্য দেবকে এবার বল তৈরি করে দিতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। চমকাবেন না, টলিউডের 'খোকা' এবার 'খোকাবাবু'-র সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
গোলন্দাজের কাস্টিংয়ে একের পর এক চমক
এই প্রথমবার দেবের সঙ্গে পর্দায় অনির্বাণকে পাওয়া যাবে। ছক ভেঙ্গে অন্য ধরনের সিনেমায় গোল দিতে নিজকে ধাপে ধাপ তৈরি করছেন দেব। 'সাঁঝবাতি' থেকে শুরু করে 'টনিক', নিজকে ভাঙা গড়ার খেলায় মেতেছেন দেব। সেই খেলাতেই দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন 'প্রথম পুরুষ' অনির্বাণ!
সৃজিতের 'দ্বিতীয় পুরুষ'-এর প্রথম পুরুষ খোকার চরিত্রে সফল অভিনয় করে অনির্বাণ দারুণ সুনাম কুড়িয়েছেন। এবার 'গোলন্দাজ'-এ ভার্গব চরিত্রে অনির্বাণকে দেখা যেতে চলেছে। অনির্বাণের চরিত্রটি একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্র। দেবের সঙ্গে পর্দায় অনির্বাণের জুটি নিয়ে সিনেমা পাগল নেটিজেনদের মধ্যে চর্চা এখন তুঙ্গে।
|
দেবের স্ত্রী হচ্ছেন কে?
স্পোর্টস ড্রামা গোলন্দাজে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী অর্থাৎ দেবের স্ত্রীর ভূমিকায় অভিনেত্রী ঈশা সাহাকে দেখা যাবে। ঈশা চরিত্রের নাম কমলিনী। বাঙালি হিসেবে প্রথম ফুটবল খেলেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে সিনেমা।
|
বাবার চরিত্রে কে?
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বাবা অর্থাৎ দেবের বাবার চরিত্রে গায়ক শ্রীকান্ত আচার্য অভিনয় করবেন। এছাড়া অনান্য চরিত্রে ইন্দ্রাশিস রয় ও জন ভট্টাচার্য রয়েছেন।












Click it and Unblock the Notifications