Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'কাজের মধ্যে কতটা সত্যতা রয়েছে, সেটাই ...'! মোটা টাকার পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপিকা, কেন? জানুন

মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী দীপিকা। হ্যাঁ, একটি সাক্ষাৎকারে ঠিক এমনটাই বলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি এই সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ারের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের ভাবনাগুলি প্রকাশ্যে এনেছেন। ওই সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, মোটা অঙ্কের টাকার প্রলোভন আসলেও টাকার কাছে মাথা নত করেননি তিনি। মা হওয়ার পর থেকে তিনি সেই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 'টাকার জন্য নিজেকে কখনও বিলিয়ে দিইনি', জোর দিয়ে বলেছেন দীপিকা।

অভিনেত্রী আরও বলেছেন যে, "কাজের মধ্যে কতটা সত্যতা রয়েছে, সেটাই হল সবথেকে বড় বিষয়। সততার অভাব থাকলে মানিয়ে নেওয়া কঠিন হয়ে যায়। আমার কাছে এর কোনও জায়গাই নেই। কখনও কখনও মানুষ মোটা টাকার পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে ভেবেছে যে, ওটাই যথেষ্ট। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সত্যি বলতে, আর কত খ্যাতি, আর কত নাম-জোশ, আর কত সাফল্য, আর কত টাকা? একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর পরে এটি আর ভাবার বিষয়ই নয়। সেটা ১০০ কোটির ছবি হোক বা ৫০০-৬০০ কোটিরও ছবি হোক না কেন।"

তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তিনি এত আত্মবিশ্বাসী ছিলেন না। নিজের পায়ের তলার মাটি যখন থেকে শক্ত হতে শুরু করেছে, তখন থেকেই তিনি এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহস জুগিয়েছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সংরক্ষন। অভিজ্ঞতা ছিল বলেই আমি অনেক সিদ্ধান্ত খুব সহজেই নিতে পেরেছি।"

এই বছরের শুরুর দিকে জানা যায় যে, নতুন মা হিসেবে তাঁর ৮ ঘন্টার কাজের পরিবর্তনের দাবি এবং অন্যান্য বিষয়গুলির কারণে প্রথমে প্রভাস অভিনীত 'স্পিরিট' ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তারপর আগস্টে 'কল্কি ২৮৯৮ এড'-এর নির্মাতারাও ঘোষণা করেছিলেন যে দীপিকা এই সিক্যুয়েলের থেকে বাদ পড়েছেন।

বর্তমানে দীপিকা শাহরুখের ছবি 'কিং' নিয়ে ব্যস্ত। যেখানে সুহানা খানও অভিনয় করেছেন। ২০২৬ সালে মুক্তি পাবে 'কিং' ছবিটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+