মডেলিং-এ হট লুকে ঝড় তুললেন মাস্টার ব্লাস্টারের কন্যা

মডেলিং-এ হট লুকে ঝড় তুললেন মাস্টার ব্লাস্টারের কন্যা

বাইশগজের মাস্টার ব্লাস্টার শুধুমাত্র ক্রিকেটের ময়দানেই নয়, সমান ভাবে সফল সে কথা জানে আসমুদ্রহিমাচল। ব্যাটে বলে বাউন্ডারি হাঁকানো সচিন তেন্ডুলকর বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক কিংবদন্তী নাম। শুধু ভারতে নয়, গোটা দুনিয়ার তমাম খেলা প্রেমী মানুষের কাছে তিনি সমান ভাবে প্রিয়। কিন্তু এবার ফ্যান দুনিয়া মাত করলেন সচিনকন্যা সারা তেন্ডুলকর।

ময়দানে নামলেন সারা

ময়দানে নামলেন সারা

দু-দশক ধরে ক্রিকেটের ময়দান মাতিয়েছেন সচিন। আর এবার কোমর বেঁধে ময়দানে নামছেন সচিনের মেয়ে সারা। তবে এটা খেলার ময়দান নয়। বরং পেশা ও কাজের জগত হিসাবে মডেলিং কে বেছে নিলেন তিনি। বাবা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০০ টা সেঞ্চুরি করলেও খেলাধুলা করতে খুব একটা আগ্রহী নন সারা তেন্ডুলকর। বরং তাঁর পছন্দ গ্ল্যামার দুনিয়া। তাই সম্প্রতি তিনি পা রেখেছেন মডেলিং-এ।

সচিন কন্যার গ্ল্যামারাস অবতার

সচিন কন্যার গ্ল্যামারাস অবতার

মেয়ে সারার মডেলিং-এর ফার্স্টলুক প্রকাশ্যে আনলেন সচিন। সম্প্রতি রানীর দেশ লন্ডনে একটি নামী সংস্থার হয়ে শ্যুট করেছেন সারা। মেডালিওন রঙের বডি হাগিং শর্ট ড্রেসে অসাধারণ লাগছে তাকে। সেই সঙ্গে মেসি বান আর বেল্টেড হাই হিল আলাদা মাত্রা দিয়েছে সারার লুকে।

সারা ও বন্ধুরা

তবে এই ভিডিওতে শুধু সারা তেন্ডুলকর নন, রয়েছেন আরও কয়েকজন সুন্দরী। ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী বনিতা সান্ধু এবং আহান শেট্টির বান্ধবী তানিয়া শ্রফেরও দেখা মিলেছে। ব্ল্যাক আর অফ হোয়াইট ড্রেসে তাঁরাও নজর কেড়েছেন সবার। তবে এই বিজ্ঞাপনে সারাই যে মধ্যমণি তা বলা বাহুল্যবাবার ছত্রছায়ায় নয়, বরং নিজের কীর্তিতেই লাইম লাইটে এলেন সারা। আর বলা চলে 'দেও দেখনি' তেই সারার এই হট গ্ল্যামারাস অবতার ঘুম কেড়েছে বহু এলিজবল ব্যাচেলরের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+