নতুন লুক ও সিনেমা নিয়ে বলিউডে ফিরছেন 'তারে জমিন পর' খ্যাত দর্শিল সাফারি
আবার বড়পর্দায় মুখ দেখাতে চলেছে তারে জমিন পর সিনেমার ছোট্ট ইশান্ত ওরফে দর্শিল সাফারি। সিনেমার নাম 'কুইকি'।
তারে জমিন পর সিনেমার ছোট্ট ইশান্ত নন্দকিশোর অবস্থীকে দেখে সারা দুনিয়া মোহিত হয়ে গিয়েছিল। এই চরিত্রে অভিনয় করে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে ছোট্ট দর্শিল সাফারি। একরত্তি ছেলেটির বলিষ্ঠ অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। তারপরে ২০১২ সালে মিডনাইট চিলড্রেন নামে একটি সিনেমা করলেও সেভাবে বড় পর্দায় মুখ দেখায়নি দর্শিল।
এখন দর্শিলের বয়স ২০ বছর। এতদিন কেন সিনেমায় মুখ দেখায়নি তা নিয়ে বলতে গিয়ে সে জানিয়েছে, এর পিছনে কোনও নির্দিষ্ট কারণ ছিল না। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল সে। তবে আবার বড়পর্দায় মুখ দেখাতে চলেছে সে। সিনেমার নাম 'কুইকি'।

পুরোপুরি ব্রেক?
পড়াশোনা করতে চান, জীবনকে আর পাঁচজনের মতো উপভোগ করতে চান বলে বাবাকে জানিয়েছিলেন দর্শিল। তবে একেবারে অভিনয় থেকে দূরে ছিলেন না। কলেজ ফেস্টিভ্যালে অভিনয় করেছেন, কমার্শিয়াল থিয়েটার করেছেন দর্শিল।

ক্যামেরার পিছনে কাজ করা?
এসব নিয়ে কিছুই ভাবেননি দর্শিল। বলেছেন, অভিনয় ও নাচ স্বাভাবিকভাবেই তাঁর মধ্যে রয়েছে। নয় বছর বয়স থেকেই তা করছেন তিনি। তাই আপাতত এগুলিকেই প্রাধান্য দিতে চান।

ফিল্মমেকিং নিয়ে
ফিল্মমেকিংকে একেবারে দূরে সরিয়ে রাখছেন না দর্শিল। একইসঙ্গে তিনি এটা মনে করেন, সিনেমায় অভিনয়ের মাধ্যমে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারলে তাহলেই সিনেমা পরিচালনা বা নির্দেশনা নিয়ে তিনি ভাববেন।

পলকের বিপরীতে অভিনয়
কসৌটি জিন্দেগি কি-খ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলকের বিপরীতে 'কুইকি' সিনেমায় অভিনয় করেছেন দর্শিল। পাশাপাশি আগামী রবিবার থেকে টিভিতে শুরু হতে চলা হ্যারি পটার সিরিজের সিনেমা নিয়েও দর্শিল উত্তেজিত। তাঁকে এই ডাবিং সিনেমা উৎসবের মুখ করা হয়েছে।












Click it and Unblock the Notifications