‘চেঙ্গিস’ নিয়ে পর্দায় ফিরছেন জিৎ, কবে মুক্তি পাবে সিনেমাটি

ফের পর্দায় ফিরতে চলেছেন টলিউডের অভিনেতা জিৎ। তাঁর আসন্ন সিনেমা নিয়ে সিনেমা প্রেমীদের যেন উন্মাদনার শেষ নেই। ইদেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'চেঙ্গিস।

‘চেঙ্গিস’ নিয়ে পর্দায় ফিরছেন জিৎ, কবে মুক্তি পাবে সিনেমাটি

সিনেমাটি হিন্দি ও বাংলা ভাষায় একসঙ্গেই মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছেন জিৎ ফিল্ম ওয়ার্কস এবং নিবেদনা করেছেন এএ ফিল্মস। ছবিটি পরিচালনায় দায়িত্বে রয়েছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। চেঙ্গিসে অভিনয় করবেন শাতাফ ফিগার, রোহিত বোস রায়, সুস্মিতা চট্টোপাধ্যায়।

অভিনেতার জিতের বিপরীতে সুস্মিতাকে দেখা যাবে। ২১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। চেঙ্গিস হল এমন একটি বাংলা ছবি যা এই প্রথমবার একসঙ্গেই হিন্দি ও বাংলায় মুক্তি পেতে চলেছে।

১৯৭০ থেকে ১৯৯০ সালে মাঝামাঝি সময় পর্যন্ত কলকাতা আন্ডার ওয়াল্ডের দাপট ছিল, সেই সময়কার চিত্রই ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। এই সিনেমার একটি ছবি নিজেই টুইটারে শেয়ার করে অনুগামীদের সুখবরটি জানিয়েছেন তিনি।

জিৎকে দেখা যাচ্ছে ডন লুকে । ক্রিম রঙের ব্লেজারে দারুণ সুন্দর লাগছে অভিনেতাকে। চোখে সানগ্লাস। ঠোঁটে সিগারেট দেখা মিলেছে অভিনেতার। তাঁকে শেষবারের মতো রাবণ সিনেমায় দেখা গিয়েছিল। চেঙ্গিস ছবিটি মুক্তির অপেক্ষা রয়েছেন অনুগামীরা।

অভিনেতার জিতের পাশাপাশি মঙ্গলবার সকালে বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও আসন্ন সিনেমা 'চেঙ্গিস’-র পোস্টার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছেন, চেঙ্গিস জিতের অ্যাকশন সিনেমা হিন্দি ও বাংলা ভাষায় একই সঙ্গে মুক্তি পাবে। এটিই একটি প্রথম বাংলা সিনেমা যা বাংলা ও হিন্দি দুটো ভাষাতেই একইসঙ্গে ইদে মুক্তি পাবে। এটি জানার পর উত্তেজনা দেখা গেছে জিতের ভক্তদের মধ্যে। ছবিটি যে অ্যাকশনের হবে তা দেখেই বোঝা যাচ্ছে।

অপরদিকে, সুখবর নিয়ে এলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। এবার তিনি বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করবেন। এই খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। তাছাড়াও আরোও বড় খবর রয়েছে সিনেমা প্রেমীদের জন্য। এবার মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। নাম 'পদাতিক’।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+