বনি কাপুরের পরিচারক করোনা আক্রান্ত, বাড়ির সবাই ঠিক আছেন জানালেন প্রযোজক
বনি কাপুরের পরিচারক করোনা আক্রান্ত, বাড়ির সবাই ঠিক আছেন জানালেন প্রযোজক
রাহুল মহাজনের রাঁধুনির পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের প্রযোজক বনি কাপুরের বাড়ির পরিচারক চরণ সাহু। বনি কাপুরের মুম্বইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের গ্রিন একরের বাড়িতেই ওই পরিচারক করোনা সংক্রমিত হন। ২৩ বছরের পরিচারক শনিবার সন্ধ্যা থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন এবং বনি কাপুর তাঁকে টেস্টের জন্য নিয়ে যান, তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

টেস্ট রিপোর্ট পাওয়ার পর বনি কাপুর তা পাড়ার কমিটিকে জানান এরপর সেখান থেকেই বিএমসিকে জানানো হয়। বিএমসি ও রাজ্য প্রশাসন চরণ সাহুকে কোয়ারান্টাইন কেন্দ্রে নিয়ে যান। বনি কাপুর বলেন, 'আমি, আমার সন্তান এবং বাড়ির অন্য কর্মীরা ভালো আছেন এবং কারোর মধ্যে করোনা উপসর্গ নেই। এমনকি লকডাউন শুরু হওয়ার পর থেকে আমরা কেউ বাড়ির বাইরেও বেড়োইনি। মহারাষ্ট্র সরকার ও বিএমসিকে ধন্যবাদ এত দ্রুত সাড়া দেওয়ার জন্য। আমরা বিএমসি ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া পরামর্শ মেনে চলছি। আমরা আশা করব চরণ দ্রুত সুস্থ হয়ে আমাদের বাড়িতে ফের ফিরে আসবে।’
একদিন আগেই রাহুল মহাজনের বাড়ির রাঁধুনির শরীরেও করোনা ধরা পড়ে। মুম্বইয়ের বাসভবনে ১৪দিনের কোয়ারান্টাইনে রয়েছেন রাহুল ও তাঁর স্ত্রী। বিএমসির পক্ষ থেকে তাঁদের বাড়ির সামনে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications