সারা থেকে রাজনন্দিনী, কোন স্টার-কিডরা '১৮ -এ টলি-বলি মাতালেন
২০১৮ সালে মনোরঞ্জনের দুনিয়ায় টলিউড থেকে বলিউডে একাধিক স্টার কিডের অভিষেক হয়েছে।
২০১৮ সালে মনোরঞ্জনের দুনিয়ায় টলিউড থেকে বলিউডে একাধিক স্টার কিডের অভিষেক হয়েছে। নবাব কন্যা সারা আলি খান, শ্রীদেবী কন্যা জাহ্নবী থেকে টলিফডে রাজনন্দিনী , অর্মত্যরাও এই বছরেই প্রথমবার পর্দায় এসেছেন। টলিউড থেকে বলিউডে একাধিক স্টারকিডের ডেব্যুর প্রেক্ষাপটে স্টারডমের বিচারে কে এগিয়ে ... দেখে নেওয়া যাক।

সারা আলি খান
বলিউডে পা রাখতেউ পর পর ২ টি ছবিতে নবাব কন্যা সারা। 'কেদারনাথ', 'সিম্বা'র হাত ধরে সারা বলিউডে পা রেখেছেন ২০১৮ সালে। ডেব্যু ফিল্ম 'কেদারনাথ' এ তিনি কার্যত মন জয় করে নিয়েছেন দর্শকের। ফলে সারা আলি খান জনপ্রিয়তার বিচারে ডেব্যুটান্ট হিসাবে অনেকটাই এগিয়ে।

জাহ্নবী কাপুর
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের ব্যক্তিগত জীবনে ২০১৮ সালের শুরু থেকেই বিভিন্ন ঝড় দেখেছে। মা শ্রীদেবীকে হারিয়েছেন তিনি এই বছরেই। এরপর মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ধড়ক'। বক্স অফিসে ছবি সেভাবে সাফল্য পায়নি । স্টারডাম বা জনপ্রিয়তার দিক থেকেও জাহ্নবী সারার তুলনায় খানিকটা পিছিয়ে বলে মত একাধিক ফিল্ম বিশেষজ্ঞদের।

রাজনন্দিনী
টলিউডে 'উড়নচণ্ডী' ছবি দিয়ে হাতেখড়ি অভিনেত্রী ইন্দ্রানী দত্তের মেয়ে রাজনন্দিনীর। সাবলীল অভিনয়কে সঙ্গে নিয়ে রাজনন্দিনী ২০১৮ সালেই পরবর্তী ছবি 'এক যে ছিল রাজা'-তেও বেশ ভালো সাড়া পেয়েছেন।

অর্মত্য রায়
অভিনেত্রী চৈতি ঘোষালের ছেলে অর্মত্যও এই বছরে 'উড়নচণ্ডী' ছবির হাত ধরে টলিউডে পা রেখেছেন। তবে রাজনন্দিনীর স্টারডমের কাছে সেভাবে পৌঁছতে না পারলেও, অভিনয় দক্ষতার জোরে টলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা হয়ে উঠছেন অর্মত্য।

ঈশান খট্টর
শাহিদ কাপুর তাঁর দাদা, আর পঙ্ক কাপুর তাঁর ভাই, ঈশান যে বলিউড মাতাবেন তা সকলেরই আশা ছিল। তবে শুরুর বছরে শুধু বলিউড নয়, বিখ্যাত ইরানী পরিচালক মাজিদ মাজিদির ছবি 'বিয়ন্ড ক্লাউডস' এ অভিনয় করে তিনি মন জয় করেছেন অনেকের। এছাডা়ও জাহ্নবী কাপুরের সঙ্গে 'ধড়ক' এও পর্দায় ২০১৮ সালে এসেছেন ঈশান।

উজান গঙ্গোপাধ্যায়
টলিউডের অন্যতম নামী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান। 'রসগোল্লা' ছবির হাত ধরে ২০১৮ সালে টলিউডে পা রেখেছেন এই গুণী অভিনেতা। প্রতিভার দিক থেকে এই অভিনেতা সমকালীন বহু অভিনেতার তুলনায় যে এগিয়ে, তা প্রথম ছবিতেই স্পষ্ট করেছেন উজান।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications