সাত পাকে বাঁধা পড়লেন নেহা ধুপিয়া, বিখ্যাত ক্রিকেট তারকার পরিবারের 'বউ মা' হলেন অভিনেত্রী

বলিউড এতদিন ব্যস্ত ছিল অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে নিয়ে। সোনমের বিয়ের খবর অবশ্য বহুদিন ধরেই আসতে থাকে মিডিয়ায়। কানাঘুষো ছিলই সোনমের বিয়ে নিয়ে। কিন্তু সারপ্রাইজ দিলেন নেহা ধুপিয়া।

বলিউড এতদিন ব্যস্ত ছিল অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে নিয়ে। সোনমের বিয়ের খবর অবশ্য বহুদিন ধরেই আসতে থাকে মিডিয়ায়। কানাঘুষো ছিলই সোনমের বিয়ে নিয়ে। কিন্তু সারপ্রাইজ দিলেন নেহা ধুপিয়া। এদিন অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। পাঞ্জাবী মতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। অভিনেতা ছাডা়ও অঙ্গদের অন্য একটি পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদীর ছেলে।

সাত পাকে বাঁধা পড়লেন নেহা ধুপিয়া, বিখ্যাত ক্রিকেট তারকার পরিবারের বউ মা হলেন অভিনেত্রী

সাত পাকে বাঁধা পড়লেন নেহা ধুপিয়া, বিখ্যাত ক্রিকেট তারকার পরিবারের বউ মা হলেন অভিনেত্রী

অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে নিজের সম্পর্কের কথা কোনও দিনই সামনে আনতে চাননি নেহা ধুপিয়া। আর তাই মিডিয়ার অলক্ষ্যেই বিয়েটাও সেরে ফেললেন। 'পিঙ্ক' খ্যাত অভিনেতা অঙ্গদের সঙ্গে এদি শিখ রীতিনীতি মেনে বিয়ে করেন নেহা। দুজনের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন নেহা। নেহা পেস্টটিতে জানান, বিয়ে করার সিদ্ধান্তটি তাঁর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। ফলে নেহার ইপর পরিচয় হল, তিনি এখন থেকে বিষেণ সিং বেদীর পুত্রবধূ।

উল্লেখ্য, গত ৮ মে বিয়ে হয় সোনম কাপুরের। তাঁর বিয়ের মেহেন্দি থেকে সঙ্গীত সমস্ত ছবিই ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে একদিকে যখন বলিউডে ফ্ল্যাশবাল্বের ঝলকানি তখন অন্যদিকে ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে বিয়ে সেরে ফেললেন নেহা। এই বিয়েতে অবস্য সেভাবে দেখা যায়নি আড়ম্বর। সেভাবে ভিড় ছিলনা মিডিয়ার। নেহার পোস্ট থেকে জানা যাচ্ছে তিনি নয়া দিল্লিতে বিয়ে করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+