বলিউডে 'সিঙ্গল মাদার' হিসাবে কঠিন লড়াই চালিয়েছেন এই স্টার অভিনেত্রীরা, সুস্মিতা থেকে রবিনা-করিশ্মাদের কাহিনি
বলিউডে 'সিঙ্গল মাদার' হিসাবে কঠিন লড়াই চালিয়েছেন সুস্মিতা থেকে রবিনা-করিশ্মারা
'মাতৃত্ব' শব্দের সঙ্গে শুধুমাত্র দায়িত্বই জড়িয়ে নেই, বরং আষ্টেপিষ্ঠে বেঁধে থাকা একটি বড় আবেগ জড়িয়ে রয়েছে. নিজের শরীরের অংশ হিসাবে ভূমিষ্ট হওয়া শিশুকে প্রথম স্পর্শের আনন্দ যেমন মাতৃত্বের আবেগকে উস্কানি দেয়, তেমনই একটি শিশুকে নিজের কাছে তিলে তিলে বড় করে তোলার প্রতিটি চ্যালেঞ্জকে আপন করে লাড়ই চালানোও মাতৃত্বের স্বাদকে বাড়িয়ে দেয়। অপত্য স্নেহের সঙ্গেই সমাজের নানান ঘাত প্রতিঘাতকে পেরিয়ে আসতে হয় এক মা কে। 'সিঙ্গল মাদার' দের ক্ষেত্রে এই সমস্যা আরও অনেকাংশে বাড়ে বলে মনে করেন অনেকে। সেই জায়গা থেকে দেখা যাক, বলিউডের 'সিঙ্গল মাদার'দের লড়াইয়ের কাহিনি।

করিশ্মা কাপুর
সঞ্জয় কাপুরের সঙ্গে করিশ্মার ডিভোর্স ঘিরে এককালে বলিউডে নানান কথা শোনা যায়। ডিভোর্সের কারণ ঘিরে উঠে আসে বহু তথ্য। তবে সেসবকে পিছনে রেখে দুই সন্তানকে নিয়ে বিয়ের বন্ধন থেকে বেরিয়ে এসে সমস্ত চ্যালেঞ্জ সামনে নিয়ে লড়াই চালান করিশ্মা। ২০০৩ সালে বিয়ের পর ২০১৬ সালে ঘর ভাঙে করিশ্মার। মেয়ে সামাইরা ও কিয়ানকে নিয়ে তিনি চলে শুরু করেন নয়া পথ।

সুস্মিতা সেন
মিস ইউনিভার্স থেকে শুরু করে বলিউডের নামী অভিনেত্রী হিসাবে পরিচিতি রয়েছে এই বঙ্গ তনয়ার। তবে সুস্মিতার আরও এক বড় সত্ত্বা তিনি দুই সন্তানের মা। এই দুই সন্তানকে দত্তক নিয়ে সুস্মিতা তাঁদের পালন করার ক্ষেত্রে একচুলও লড়াই থেকে সরে আসেননি। অবিবাহিতা সুস্মিতার বড় মেয়ে রেনে ২১ বছর বয়সী। সুস্মিতার বয়স যখন ২৪ , তখন তিনি রেনেকে দত্তক নেন।

অমৃতা সিং
আটের দশকের নামী তারকা অমৃতা সিং। নবাব পরিবারের ঘরনী হিসাবে তিনি সইফের স্ত্রী ছিলেনষ তবে সইফের সঙ্গে বিচ্ছেদের পর সারা ও ইব্রাহিমদের মানুষ করার ক্ষেত্রে বহু চ্যালেঞ্জের মুখে পড়েন সিঙ্গল মাদার অমৃতা সিং। একার দায়িত্বেই তিনি ২ ছেলে মেয়েকে মানুষ করছেন।

রবিনা ট্যান্ডন
১৯৯৫ সালে যখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে তখন রবিনা দত্তক নেন দুই সন্তানকে। ছায়া ও পূজা নামের এই দুই মেয়েকে ঘিরেই মাতৃত্বের সমস্ত স্বাদের উস্কানি পান রবিনা। সঙ্গে থাকে এক অদম্য লড়াইয়ের চ্যালেঞ্জ। রবিনার দুই দত্তক সন্তানই এখন বিবাহিত। এদিকে, ব্যবসায়ী অনিল থান্ডানির সঙ্গে বিয়ের পর রবিনার দুই সন্তান হয়। তাদের সকলকে নিয়ে সুখী পরিবার জীবন যাপন করছেন রবিনা।

নীনা গুপ্তা
পথ এক ফোঁটাও সহজ ছিল না! বিবাহ বহির্ভূত সম্পর্কে নীনা ও ভিভিয়ান রিচার্ডসের প্রেম পর্ব এগিয়ে যেতে থাকে বলে নয়ের দশকে একাধিক ট্যাবলয়েড খবর করে। তারপর সেই সম্পর্ক থেকে জন্ম হয় মাসাবার। নিজে আজীবন অবিবাহিত থেকে মাসাবাকে লালন পালন করার দায়িত্ব নিয়ে নীনা গুপ্তা জানান দিয়েছেন সিঙ্গল মাদারদের দায়িত্ব বা লড়াই ঠিক কোন পর্যায়ে যেতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications