(ছবি) সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে এই জবরদস্ত সিনেমাগুলি
অগাস্টে মুক্তি পেয়েছে 'ব্রাদার্স', 'মাঞ্ঝি-দ্য মাউন্টেন ম্যান', 'ফ্যান্টম'-এর মতো সিনেমা। আর এই সেপ্টেম্বরে বলিউডে মুক্তি পেতে চলেছে আরও কিছু জবরদস্ত সিনেমা। [সলমনের সঙ্গে সম্পর্কের কথা অবশেষে স্বীকার ক্যাটরিনার!]
কমেডি থেকে শুরু করে অ্যাকশন, রোমান্স থেকে শুরু করে গ্ল্যামার-সবেরই ছোঁয়া থাকবে সেপ্টেম্বরে মুক্তি পেতে চলা এই সিনেমাগুলিতে। ['বজরঙ্গী ভাইজান' নিয়ে এই তথ্যগুলি এখনও অনেকের অজানা]
মুক্তি পেতে চলা সিনেমাগুলির মধ্যে প্রতিষ্ঠিত অভিনেতাদের সিনেমা যেমন রয়েছে, তেমনই কয়েকজন নবাগত-নবাগতা অভিনেতা-অভিনেত্রীদেরও প্রথমবার দেখা যাবে সেলুলয়েডের পর্দায়। নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, এই সেপ্টেম্বরে আপনার বিনোদনের কারণ হতে পারে কোন কোন সিনেমা। [বলিউড তারকাদের দ্বিতীয় বিয়ে]

ওয়েলকাম ব্যাক
'ওয়েলকাম ব্যাক' সিনেমাটিতে রয়েছেন জন আব্রাহাম, শ্রুতি হাসান, নানা পটেকর, অনিল কাপুর। আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমা।

হিরো
সলমন খানের প্রযোজনায় তৈরি এই সিনেমায় রয়েছেন নবাগত সূরজ পাঞ্চোলি ও আথিয়া শেট্টি। ছবিটি মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর।

কাট্টি বাট্টি
বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউতের সঙ্গে এই সিনেমায় রয়েছেন ইমরান খান। এই প্রথম জুটি বাঁধলেন দুজনে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর।

কেয়া কুল হ্য়ায় হাম -৩
'কেয়া কুল হ্য়ায় হাম' এর সিকোয়েলে রয়েছেন তুষার কাপুর, আফতাব শিবদাসানি, মন্দনা কারিমি ও শক্তি কাপুর। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আগামী ১১ সেপ্টেম্বর।

এমএসজি-২
বিতর্কিত এই সিনেমাটি দ্বিতীয় পার্ট মুক্তি পেতে চলেছে ১৮ তারিখ। 'কাট্টি বাট্টি' সিনেমাটির সঙ্গে জোর লড়াই হবে এই সিনেমার।

কিস কিসকো প্যার করু
সেপ্টেম্বরের অন্যতম সেরা আকর্ষণ এই সিনেমা। কমেডি সম্রাট কপিল শর্মা প্রথমবার বড়পর্দায় মুখ দেখাতে চলেছেন। এছাড়াও রয়েছেন আরবাজ খান, মঞ্জরী পডনীশ, সিমরন কউর মুন্ডি, এলি আভ্রাম, সুপ্রিয়া পাঠক। আব্বাস-মস্তানের পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ সেপ্টেম্বর।

ক্যালেন্ডার গার্লস
মধুর ভান্ডারকর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ সেপ্টেম্বর।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications