৭ দিনে ১২০০ কিমি সাইকেল চালানো ধন্যি মেয়ে জ্যোতি কুমারীর গল্প এবার বলিউডে!

৭ দিনে ১২০০ কিমি সাইকেল চালানো ধন্যি মেয়ে জ্যোতি কুমারীর গল্প এবার বলিউডে!

করোনা লকডাউনে ৭ দিনে ১২০০ কিমি সাইকেল চালানো ধন্যি মেয়ে জ্যোতি কুমারীর গল্প এখন প্রতিটি মানুষের মুখে মুখে। একা নয় এই সাতদিনে অসুস্থ বাবাকে পিছনে নিয়ে সাইকেল চালিয়ে গিয়েছে সে।

সাইকেল গার্ল জ্যোতি কুমারী

সাইকেল গার্ল জ্যোতি কুমারী

অষ্টম শ্রেণীর ছাত্রী জানিয়েছেন এই ৭ দিনের যাত্রায় রাতে হাইওয়েতেও সাইকেল চালিয়ে গিয়েছিলেন তিনি। লকডাউনে কাজ বন্ধ হওয়ায় অসুস্থ বাবাকে ঘরে ফেরার আর কোনও পথ না পেয়েই সাইকেলে করে দীর্ঘ ১২০০ কিমি পারি দেন জ্যোতি। করোনা লকডাউনের সময় সাইকেল গার্লের কঠিন এই যাত্রাই এবার সিনেমার পর্দায় ফুটে উঠতে চলেছে।

বলিউডে সাইকেল গার্ল

বলিউডে সাইকেল গার্ল

জানা গিয়েছে বলিউডের ফিল্মমেকার বিনোদ কাপড়ি জ্যোতির এই লড়াইকে কেন্দ্র করে একটি সিনেমা বানাবেন বলে স্থির করেছেন।

সিনেমার নাম কী হতে পারে

সিনেমার নাম কী হতে পারে

পরিচালক বিনোদ সেই সিনেমার নাম সাইকেল গার্ল দেবেন বলে খবর। সিনেমা তৈরি নিয়ে ইতিমধ্যে জ্যোতির বাড়ির লোকের সঙ্গেও নাকি কথা হয়ে গিয়েছে।

পরিচালক যা বলেছেন

পরিচালক যা বলেছেন

করোনার কারণে ম্যারাথন লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের খবর বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। এর মাঝে জ্যোতির ৭ দিন ধরে সাইকেল চালিয়ে অসুস্থ বাবাকে নিয়ে ঘরে ফেরার কাহিনী ছড়িয়ে পড়তে তাঁর জীবন সংগ্রামে কাহিনী জানার আগ্রহ এখন তুঙ্গে। তাঁকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার তাঁর সাইকেল যাত্রাকে দেশবাসীর কাছে তুলে ধরতে চান বলে পরিচালক জানিয়েছেন।

করোনা লকডাউনে ভিনরাজ্যের শ্রমিকদের নিয়ে শর্ট ফিল্ম

করোনা লকডাউনে ভিনরাজ্যের শ্রমিকদের নিয়ে শর্ট ফিল্ম

পরিচালক বিনোদ আরও জানান, লকডাউনে রাজ্য রাজ্য পরিযায়ী শ্রমিকদের আটকে পড়া। পায়ে হেঁটে বা সাইকেলে চেপে হাজার হাজার কিমি পথ পেরিয়ে বাড়ি ফেরা নিয়ে শর্ট ফিল্ম বানাচ্ছেন তিনি।

নিখরচায় আইআইটি পড়ার সুযোগ

নিখরচায় আইআইটি পড়ার সুযোগ

অন্যদিকে সুপার ৩০-র প্রতিষ্ঠাতা আনন্দ কুমার সাইকেল গার্ল জ্যোতিকে নিখরচায় আইআইটি-র জন্য পড়াতে চান বলে ট্যুইট করেছেন। সুপার ৩০ প্রতিষ্ঠাতা ও নামী গণিতবিদ আনন্দ কুমার জানিয়েছেন, বাবাকে সাইকেলে চড়িয়ে গুরুগ্রাম থেকে বিহারের দ্বারভাঙা নিয়ে আসা জ্যোতি কুমারীকে বিনা মূল্যে আইআইটি-জয়েন্ট এন্ট্রান্সের কোচিং দিতে চান তিনি। জ্যোতি কুমারীকে সুপার ৩০-র তরফে তাদের কাছে টিউশন পড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+