(ছবি) দেখে নিন 'কান ২০১৫'-তে বলিউড ডিভাদের অনন্য লুক
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিবছরই বসে চাঁদের হাট। ভারতের বহু অভিনেত্রীই ফি বছর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শরিক হন।
গত ১৪ বছর ধরে কান উৎসবে যোগ দিয়ে আসছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। ভারতীয়দের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ তিনিই। এছাড়াও এবারের ৬৮-তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে অন্য বলিউড অভিনেত্রীরাও ছিলেন সমান আকর্ষণীয়।
সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, মল্লিকা শেরাওয়াত, নন্দিতা দাস, রিচা চাড্ডা, চান্দনী সাশা, বিশাখা সিংরাও এবার নিজের মতো করে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন কানের রেড কার্পেটে।
আসুন দেখে নেওয়া যাক, বলিউড সুন্দরীদের রূপের একঝলক। কে কীরকম এক্সক্লুসিভ পোশাকে এবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেড কার্পেট মাতিয়েছেন দেখুন নিচের স্লাইডে।

ঐশ্বর্য রাই
প্রতিবারের মতো এবারও কান মাতিয়েছেন বচ্চন বধূ ঐশ্বর্য।

ঐশ্বর্য রাই
অসাধারণ চক্র গাউনে সবাইকে অবাক করেছেন ঐশ্বর্য রাই বচ্চন।

ঐশ্বর্য রাই
ডিজাইনার এলি সাব এই সুদৃশ্য গাউনটি তৈরি করেছেন সুন্দরী ঐশ্বর্যর জন্য।

ঐশ্বর্য রাই
অক্সি-ব্লাড এই গাউনে ঐশ্বর্যের অন্যতম সেরা লুক পাওয়া দিয়েছে এবার।

ঐশ্বর্য রাই
এলি সাবেরই তৈরি আর একটি অসাধারণ গাউনে ঝকঝকে ঐশ্বর্য।

ঐশ্বর্য রাই
রালফ অ্যান্ড রুসোর গাউনে কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনেই অপ্রতিরোধ্য বচ্চন-পত্নী।

ঐশ্বর্য রাই
সব্যসাচীর ফ্লোরাল ড্রেসেও একইরকম সুন্দরী দেখাচ্ছে ঐশ্বর্যকে।

ঐশ্বর্য রাই
সাদা পোশাকের সঙ্গে লাল লিপস্টিকে যেন ঐশ্বর্যকে আরও বেশী সুন্দরী লাগছে।

ক্যাটরিনা কাইফ
ঐশ্বর্যর পর সেরা ভারতীয় আকর্ষণ ছিলেন ক্যাটরিনা কাইফই।

ক্যাটরিনা কাইফ
অস্কার দে লা রেন্তার ডিজাইনে সুপার হট ক্যাট।

ক্যাটরিনা কাইফ
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেন আরও রঙীন হয়ে উঠেছেন ক্য়াটরিনা।

মল্লিকা শেরাওয়াত
কানে মল্লিকাও ভারতীয়দের মধ্য়ে অন্য়তম পরিচিত মুখ।

মল্লিকা শেরাওয়াত
ম্যাকবেথের প্রিমিয়ারের দিন সবচেয়ে ঝকঝকে লাগছিল মল্লিকাকে।

মল্লিকা শেরাওয়াত
সাদা পোশাকে ক্যাটের মতো ঝকঝকে না লাগলেও মল্লিকা খুব একটা পিছিয়ে ছিলেন না।

মল্লিকা শেরাওয়াত
হলুদ গাউনে ফরাসি ম্যাগাজিনের ফটোশুটেও দুরন্ত মল্লিকা।

সোনম কাপুর
অনিল তনয়া সোনমও রেড কার্পেট মাতালেন এবার।

সোনম কাপুর
স্টাইল স্টেটমেন্টে বলিউডে অনেকের চেয়ে এগিয়ে সোনম। এবার কানে তা প্রমাণও করলেন।

সোনম কাপুর
এলি সাবের ডিজাইনে এটা সোনমের দ্বিতীয় রেড কার্পেট অ্যাপিয়ারেন্স।

সোনম কাপুর
রালফ অ্যান্ড রুসোর নীল গাউনে রেড কার্পেটে ঝড় তুললেন সোনম।

চান্দনী সাশা
বেবী পিঙ্ক শাড়িতে ভারতীয় পোশাকে মোহময়ী চান্দনী।

বিশাখা সিং
ভারতীয় পোশাকে মন কাড়লেন বিশাখাও।

কে শ্রীনিবাসন
কে শ্রীনিবাসনও এবার ডাক পেয়েছিলেন কানের চলচ্চিত্র উৎসবে।

কে শ্রীনিবাসন
ভারতীয় পোশাকে কে শ্রীনিবাসনও সমান অপ্রতিরোধ্য।

নন্দিতা দাস
সুন্দরী নন্দিতাও ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাকে কানের রেড কার্পেট মাতালেন।

নন্দিতা দাস
কালো আর পিঙ্কের মিশেলে তৈরি অনবদ্য শাড়িতে আসাধারণ দেখিয়েছে নন্দিতাকে।

সারা জেন
গৌরব গুপ্তার ডিজাইনে রেড কার্পেটে এবার হেঁটেছেন সারাও।

সারা জেন
গৌরব গুপ্তার ডিজাইনেই এবার রেড কার্পেট মাতিয়েছেন সারা জেন।

রিচা চাড্ডা
পিঙ্ক গাউনে সবাক চোখ কপালে তুলে দিয়েছেন রিচা।

রিচা চাড্ডা
সব্যসাচীর ডিজাইনে ভারতীয় সাজেও অনবদ্য রিচা চাড্ডা।

রিচা চাড্ডা
জাইলস অ্যান্ড ডিকনের সাজে রঙীন রিচা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications