কোন টেনিস তারকার সঙ্গে প্রেমে মশগুল কিম শর্মা, ইনস্টা পোস্টে দিলেন সম্পর্কের সিলমোহর
কোন টেনিস তারকার সঙ্গে প্রেমে মশগুল কিম শর্মা, ইনস্টা পোস্টে দিলেন সম্পর্কের সিলমোহর
গত কয়েকদিন ধরেই কানাঘুঁসো শোনা যাচ্ছিল। আড়ালে আবডালে নাকি প্রায়ই তাঁদের জুটিকে দেখা যাচ্ছে। বলিপাড়ার গুঞ্জন অবশেষে সত্যি হল। নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন বলিউড তারকা কিম শর্মা এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বলিউড এবং খেলার জগতের সম্পর্ক নতুন। সেই তালিকায় এবার জুড়ল নতুন জুটি লিয়েন্ডার ও কিম। ইনস্টাপোস্টে নিেজদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন তিনি।

নতুন সম্পর্কে লিয়েন্ডার-কিম
ভারতের অন্যতম টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাঁর সঙ্গে বলিউড অভিনেত্রী কিম শর্মার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল দীর্ঘ সময় ধরেই। কিম নাকি দীর্ঘদিন ধরেই লিয়েন্ডারের সঙ্গে ডেটিংয়ে যাচ্ছেন। তাঁরা গোয়ায় একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন বলে খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হল। ইনস্টা পোস্টে নিজেদের সম্পর্কের কথা জানালেন কিম এবং লিয়েন্ডার। নিজেদের ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন কারোর নজর যেন না লাগে। সেটা ইঙ্গিত করে একটি ইমোজিও পোস্ট করেছেন ইনস্টাতে। কিমের পোস্টটি আবার শেয়ার করেছেন লিয়েন্ডার। তাতে ক্যাপশন দিয়েছেন ম্যািজক।

অগস্ট থেকেই জল্পনা বাড়ছিল
অগাস্ট মাসে কিমের একটি ইনস্টা পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়। তাতে তিনি লিখেছিলেন, ফাইন্ডিং লাভ। লিয়েন্ডার পেজ সেটি শেয়ার করে একটি ইমোজি দিয়ে লিখেছিলেন, ভালবাসা থেকে তুমি বাঁচতে পারবে না। যখনই নিজেকে বাঁচাতে চাইবে তখনই ভালবাসা তোমার হাত ধরে থাকবে। আমার মনে হয় আমরা দুজনেই সেই ভালবাসার সন্ধানে আছি। এমন একজনকে খুঁজছি যে আমাদের আলিঙ্গনে আবদ্ধ রাখবে। আমার মনে হয় সকলেই এমন একটা ভালবাসা চায়।এমন একজনকে চায় যে সবসময় তাঁকে দেখবে, যে সবসময় পাশে থাকবে।' লিয়েন্ডারের এই দীর্ঘ শেয়ারের পরেই শোরগোল পড়ে গিয়েছিল টলিপাড়ায়।

গোয়ায় ছুিট কাটানো
এরই মধ্যেই আবার তাঁদের গোয়ায় একসঙ্গে ছবি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সব ছবিতে দেখা গিয়েছিল কিম এবং লিয়েন্ডার হাতধরাধরি করে গোয়ার সমুদ্র সৈকতে ঘুরছেন। কখনও আবার একে অপরে জড়িয়ে ধরেছেন। কখনও আবার একসঙ্গে খাবার খাচ্ছেন। এরকম বিভিন্ন মুডের কাপল ছবি দেখা গিয়েছিল তাঁদের। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আর থামেনি গুঞ্জন। কেবল লিয়েন্ডার-কিমের আনুষ্ঠানিক সিলমোহরের অপেক্ষায় ছিল বলিপাড়া। কারণ কিমের মায়ের অসুস্থতার সময়েও হাসপাতালে ছুেট যেেত দেখা গিয়েছিল লিয়েন্ডার পেজকে।

বলি পাড়ার নতুন কাপল
বলিপাড়ার নতুন কাপলদের তালিকায় নাম লেখালেন কিম-লিয়েন্ডার। খেলোয়াড়দের সঙ্গে বলিউডের তারকাদের সম্পর্ক নতুন নয়। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে সাম্প্রতিক কালের বিরাট অনুষ্কা।সেই তালিকায় এবার নাম জুড়ল কিম-লিয়েন্ডারের। ২০০০ সালে মহব্বতে ছবিতে অভিনয় দিয়ে বলিউডে পা রেখেিছলেন কিম শর্মা। তার পর অনেকদিন অভিনয় করেননি তিনি। ফের বলিউডে পা জমাতে শুরু করেছেন। লিয়েন্ডার পেজের আগে ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গেও ডেটিংয়ে দেখা গিয়েছে কিমকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications