Kareena Kapoor: একেবারে গোয়েন্দার চরিত্রে করিনা, 'The Buckingham Murders' রহস্য উন্মোচনে আসছেন অভিনেত্রী
অনেকদিন পর ফের বড় পর্দায় ফিরছেন করিনা কাপুর। এবার একেবারে ধমাকা চমক নিয়ে। লেডি গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। দ্যা বাকিংহাম মার্ডার্স ছবিতে গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন করিনা। তাঁর ট্রেলার প্রকাশ্যে এসেছে।
ছবিতে করিনার নাম হয়েছে সার্জেন্ট জসমিত বুমরা। ব্রিটিশ ইন্ডিয়ান ডিটেকটিভের চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই সঙ্গে একজন সন্তানহারা মায়ের চরিত্রও হয়েছে। সদ্য নিজের শিশু সন্তানকে হারিয়ে কীভাবে এই খুনের রহস্য উন্মোচন করেন অভিনেত্রী সেই চ্যালেঞ্জই প্রকাশ্যে এসেছে এই ছবিতে। ১০ বছরের পুরনো বাকিংহ্যামশায়ারের একটি খুনের রহস্য উন্মোচনের দায়িত্ব দেওয়া হয় তার উপরে। সেই রহস্য কি উন্মোচন করতে পারবে জসপ্রীত। এর সঙ্গে কি জড়়িয়ে রয়েছে তাঁর সন্তানের মৃত্যু রহস্য? এরকমন একাধিক প্রশ্ন নিয়েই তৈরি হয়েছে ট্রেলারটি।

বড় পর্দায় এই টানটান উত্তেজনার ছবি দেখতে হলে এখনও বেশ কয়েকটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারণ, ছবিটি মুক্তি পাবে ১৩ সেপ্টেম্বর। পরিচালক হনসল মেহেতা এবং অভিনেত্রী করিনা কাপুর দুজনেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির ট্রেলার শেয়ার করেছেন। ছবিতে করিনা কাপুর ছাড়াও রয়েছেন রণবীর ব্রার, অ্যাশ ট্যান্ডন, কেইথ অ্যালেন। হনসল মেহেতার পরিচালনায় ছবিটির ট্রেলর বেশ পছন্দ হতে শুরু করেছে দর্শকদের।
এই প্রথম করিনা কাপুরকে একজন ডিটেকটিভের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেকারণেই তাঁর অনুরাগীরা ছবিটি দেখতে বেশ আগ্রহী হয়ে উঠেছে তাতে কোনও সন্দেহ নেই। কারণ এতোদিন করিনা কাপুরকে এরকম কোনও চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। সেকারণে একেবারে গোয়েন্দার চরিত্রে করিনা কাপুরকে দেখতে বেশ আগ্রহী দর্শকরা।
কয়েকদিন আগও সইফ-করিনার সংসারে ভাঙনের জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল নাকি করিনার সঙ্গে সইফের সম্পর্কে অবনতি হয়েছে। তাঁরা নাকি আলাদা থাকছেন। যদিও সেই জল্পনা উড়িয়ে আবার একসঙ্গে পাপারাৎজিদের ধরা দিয়েছিলেন সইফ-করিনা। রাখিতে সারা আলি খান করিনার দুই ছেলেকে গিয়ে রাখি পরিয়ে এসেছে।












Click it and Unblock the Notifications