অবিকল হৃত্বিক রোশন, কার হাত ধরে মুম্বইয়ে ঘুরছেন কঙ্গনা রানাওয়াত
হৃত্বিক রোশনের বলেই মনে হবে প্রথম ঝলকে। কঙ্গনা রানাওয়াতের হাতে হাত রেখে মুম্বই কাকে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে সেই ছবি। হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়েত সম্পর্ক নিয়ে বলিউডে আগে অনেক টানাপোড়েন হয়েছে।
কঙ্গনা রানাওয়াত প্রকাশ্যে অভিযোগ করেছিলেন হৃত্বিক রোশন তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকী তাঁকে বিয়ে করার পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এই নিয়ে সাংবাদিক বৈঠক করে রীতিমতো হৃত্বিক রোশনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিনেত্রী। অনেক চুপ করে থাকার পর অবশেষে অভিনেতা সাংবাদিক বৈঠক করেন। এবং তিনি দািব করেছিলেন এরকম কোনও প্রতিশ্রুতি তিনি অভিনেত্রীকে দেননি। এবং তাঁর সঙ্গে কোনও সম্পর্ক তৈরি হয়নি কঙ্গনা রানাওয়তের।

বলিউডে এই নিয়ে হইহই কাণ্ড পড়ে গিয়েছিল। কে ঠিক বলছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত না অভিনেতা হৃত্বিক রোশন তা নিয়ে জল্পনার শেষ ছিল না। এক প্রকারে সম্পর্কের দড়ি টানাটানি চলছিল প্রকাশ্যে। একে অপরকে নিয়ে প্রকাশ্যে অনেক কাদাছোড়াছুড়ি করেছেন তাঁরা। শেষ পর্যন্ত সেই বিতর্কে ইতি টেনে দুজনেই নিজেদের কেরিয়ারে মন দিয়েছেন।
তবে হৃত্বির রোশনের প্রতি যে কঙ্গনা রানাওয়াতের একটা দুর্বলতা রয়েই গিয়েছে। সেটা আবার জেেগ উঠেছে নতুন এক রহস্যময় ব্যক্তিকে ঘিরে। যাঁকে অবিকল হৃত্বিক রোশনের মতোই দেখতে। একবার দেখলে যেকেউ ভাবনেই হৃত্বিক রোশনই। কিন্তু কেই এই ব্যক্তি যাঁর হাত ধরে কঙ্গনাকে মুম্বইয়ে ঘুরতে দেখা যাচ্ছে। কার সঙ্গে প্রেম করছেন কঙ্গনা। নতুন কারোর সঙ্গে কি তাহলে অভিনেত্রী প্রেম করছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
গত কয়েক বছরে তাঁর অধিকাংশ ছবিই বক্স অফিসে তেমন হিট করতে পারেনি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার তেজস ছবিটি। কিন্তু ছবিটি একেবারেই চলেনি বক্স অপিসে। মুখ থুবড়ে পড়েছিল। কঙ্গনা নিজে ছবিটি দেখার জন্য দর্শকদের অনুরোধ করেছিলেন। তারপরেও সিনেমা হলে তেজস দেখার আগ্রহ কেউ দেখাননি। শেেষ ছবিটি ওটিটিতেও মুক্তি পেয়ে গিয়েছে।
মোটের উপর ফিল্মি কেরিয়ার একেবারেই ভাল নেই কঙ্গনা রানাওয়াতের। একের পর এক ছবি ফ্লপ করছে। অথচ অভিনয়ে কোনও অংশেই কিন্তু কম নন তিনি। অত্যন্ত দক্ষ অভিনেত্রী তিনি। তাঁর একাধিক ছবি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অভিনেেয়র পাশাপাশি একাধিক বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী।
এদিকে হৃত্বিক রোশনও নতুন সম্পর্কে জড়িয়েছেন। বিবাহ বিচ্ছেদের পর সাবা আজাদের সঙ্গে এখন লিভ ইন করেন হৃত্বিক। অন্যদিকে তাঁর প্রাক্তন স্ত্রী সুজেন খানও অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সাবা আজাদকে নিয়ে প্রায়ই একাদিক অনুষ্ঠানে েদখা যায় হৃত্বিক রোশনকে।
-
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের?












Click it and Unblock the Notifications