Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইন্দিরা গান্ধীর 'এমারজেন্সি' নিয়ে চাপে কঙ্গনা, অভিনেত্রীকে খুন করার হুমকি

বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে খুনের হুমকি। শিখ সম্প্রদায়ের চরমপন্থী সংগঠন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে হত্যার হুমকি দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা নিয়ে সিনেমা করেছেন কঙ্গনা রানাওয়াত। সেকারণেই তাঁকে এই হুমকির মুখে পড়তে হয়েছে বলে মনে করা হচ্ছে। ছবিতে কঙ্গনা ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ঘটনার পরেই হিমাচল প্রদেশের পুলিশ তৎপর হয়েছে। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ভিকি থমাস সিং এবং নিহাং সিং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Kangna ranaut

সেই ভিডিওতে রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে রীতিমতো হুমকি দিয়েছেন খালিস্তানপন্থী নেতারা। সাওয়ন্ত সিং এবং বিন্ত সিং ইন্দিরা গান্ধীর দুই দেহরক্ষী ছিলেন। তাঁকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তাঁকে হত্যা করে তাঁরই দুই দেহরক্ষী। তাঁদের নিয়ে কোনও কথা হলে তাঁদের মুণ্ডু কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সেই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে কোথা থেকে হুমকি এলো তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পাঞ্জাব, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ। ইতিমধ্যেই শিখ সম্প্রদায়ের সংগঠনগুলিই ছবিটি বয়কটের ডাক দিয়েছে। ৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+