(ছবি) ২০১৬-র জনপ্রিয় ফ্যাশন পত্রিকাগুলির ২০১৬-জানুয়ারি সংখ্যার কভার ছবিতে অন্য মুডে তারকারা!
প্রত্যেক মাসে তো আর সবকটা ফ্যাশন পত্রিকা কেনা সম্ভব হয় না। কিন্তু তা বলে কী এই পত্রিকাগুলিতে তারকাদের ম্যাজিক লুক মিস করলে চলবে? একেবারেই না। আর তাই তো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নামি দামী ফ্যাশন পত্রিকাগুলির কভার ফটো। পত্রিকা না কিনলেও মিস হবে না আপনার পছন্দের তারকার অন্য মুড। [(ছবি) পত্রিকার কভার পেজে ১০ বলিকন্যার 'হট অ্যান্ড বোল্ড' রূপ]
ছবিগুলি দেখলে আমরা নিশ্চিত আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না কাকে ছেড়ে কাকে রাখবেন এক নম্বরে। বিভিন্ন মুডে ধরা দিয়েছেন তারকারা। তবে সবচেয়ে বড় সারপ্রাইজ রয়েছে লফিশিয়াল পত্রিকার কভার ছবিতে। [(ছবি) এই ১০ অদ্ভুত বস্তু দিয়ে পোশাক তৈরি হতে পারে ভেবেছিলেন কখনও?]
আর কথা বাড়িয়ে লাভ নেই আসুন দেখে নেওয়া যাক কোন পত্রিকার কভার ছবিতে রয়েছেন কোন কোন তারকা। [(ছবি) একই পোশাকে ভিন্ন তারকারা! বিড়াম্বনাই বটে!]

জুস
জুসের পত্রিকায় অদিতি রাও হায়দারিকে ভীষণ এলিগেন্ট রূপে পেশ করা হয়েছে।

ভগ
এই মাসের সবচেয়ে উজ্জ্বল কভার ফটো ভগ পত্রিকারই বললে খুব এখটা ভুল বলা হবে না। ভগের কভার ছবিতে প্রাণবন্ত উজ্জ্বল ভঙ্গিতে সোনম কাপুর।

ভার্ব
ভার্ব পত্রিকায় এবারের মুখ অভিনেতী রিচা চড্ডা।

হরপা বাজার
এই পত্রিকা নিজেদের কভার ছবির জন্য কোনও বলিউড তারকার মুখ বেছে নেয়মি। বরং বাছা হয়েছে ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় মডেল পূজা মোরকে।

কৃতী শ্যানন
গ্রাডিয়ার কভার ফটোয় আপাদমস্তক স্টাইলিশ কৃতী শ্যানন।

জিকিউ
জিকিউ পত্রিকায় এবার কোনও মহিলা মুখ নয়, বরং বলিউডের দুষ্টুমিষ্টি রণবীর সিংই এই পত্রিকার কভার ফটোর মুখ। সেই ফাঙ্কি স্যুট এবং ট্রেডমার্ক গোঁফে ট্রেন্ডসেটার রণবীর।

ফিল্মফেয়ারে
রণবীরের পাশাপাশি পিছিয়ে নেই তাঁর গার্লফ্রেন্ড দীপিকা পাডুকোনও। অম্রপালি কানের দুলে মোহময়ী দীপিকা।

ফেমিনা
ফেমিনার মুখ এমাসে সোনাক্ষী সিনহা। যদিও খুব একটা চমক দিতে পারেননি সোনা। কালো পোশাকে আশির দশকের কাজলের অনুকরণে সোনা যেন একঘেঁয়েই।

এলে
এলে পত্রিকার কভার ছবিতে বেশ রঙিন জ্যাকলিন।

লফিশিয়াল
এবারের সবচেয়ে বড় চমক দিয়েছে লফিশিয়াল পত্রিকা। বলিউড অভিনেত্রী না হলেও কিরণ রাও পরিচিত মুখ বটেই। কিন্তু তা বলে এই ভাবে চশমা ছাড়া গ্ল্যামার রূপে কখনও আগে দেখেছেন আমির পত্নীকে?
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications