বিগ বসের ঘর থেকে ছিটকে গিয়েই সলমন খানের নামে মামলা এই প্রতিযোগীর

বিগ বসের ঘর থেকে ছিটকে যাওয়ার পরে পুলিশে এই শো-এর সঞ্চালক সলমন খানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করলেন জুবেইর খান।

বিগ বস ১১-র প্রতিযোগী বিতর্কিত জুবেইর খান ফের বিতর্ক বাঁধালেন। বিগ বসের ঘর থেকে ছিটকে যাওয়ার পরে পুলিশে এই শো-এর সঞ্চালক সলমন খানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করলেন তিনি।

বিগ বসের ঘর থেকে ছিটকে গিয়েই সলমনের নামে মামলা এই প্রতিযোগীর

জুবেইর মুম্বইয়ের থানে এলাকার অ্যান্টপ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। সলমনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, সলমন তাঁকে হুমকি দিয়েছেন। অভিযোগপত্রের সেই কপি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে।

সেই অভিযোগ পত্রে জুবেইর লিখেছেন, শনিবারের এপিসোডে সলমন তাঁকে হুমকি দেন। বলেন, "তোকে কুকুর বানিয়ে ছাড়ব, তুই বাইরে আয় তোকে ছাড়ব না। তোকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেব না, তোকে মারব।"

বিগ বসের ঘর থেকে ছিটকে গিয়েই সলমন খানের নামে মামলা এই প্রতিযোগীর

এরই মধ্যে জুবেইর অসুস্থ হয়ে পড়েন ও হাসপাতালে ভর্তি করতে হয়। যার ফলে শো থেকে বেরিয়ে যান তিনি। এরপরে রবিবারের শো-এ সলমন ঘোষণা করেন, জুবেইর সবচেয়ে কম ভোট পাওয়ায় তাঁকে বিগ বসের ঘর থেকে চলে যেতে হচ্ছে।

শো থেকে বেরিয়ে যাওয়ার আগে জুবেইরের অভব্য ব্যবহারের বিষয়ে সঞ্চালক সলমন সকলকে জানান। তাঁর আসল পরিচয় দুনিয়াকে জানাবেন বলেও বলেন। জুবেইর দাবি করেছিলেন, আন্ডারওয়ার্ল্ড ডন দাউন ইব্রাহিমের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। এমন ঘটনা যে সত্যি নয়, সম্ভবত সেদিকেই ইঙ্গিত করেছিলেন সলমন।

বিগ বসের ঘরে আরশি খান ও বন্দগী কালরার সঙ্গে ব্যাপক ঝগড়া হয় জুবেইর খানের। আরশিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন জুবেইর। এমনকী সকলকে দাউদের আত্মীয় বলে হুমকিও দেন। এসব নিয়েই সঞ্চালক সলমন আপত্তি করে জুবেইরকে তিরস্কার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+