'ব্যর্থ বিবাহ' নিয়ে এবার মুখ খুললেন মনবীর গুর্জর , দেখুন ভিডিওটি
এবার ইনস্তাগ্রামে নিজের ব্যর্থ বিবাহের কথা স্বীকার করে একটা ভিডিও পোস্ট করলেন মনবীর।
বিগ বস ১০-এর বিজয়ী মনবীর গুর্জর বিবাহিত নাকি বিবাহিত নয়, এই প্রশ্নই এখন সোস্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। মনবীর যদি বিবাহিত হন তাহলে এতদিন একথা লুকিয়ে গেলেন কেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য মুখিয়ে আছেন মনবীরের ফ্যানেরা। তাই এবার ইনস্তাগ্রামে নিজের ব্যর্থ বিবাহের কথা স্বীকার করে একটা ভিডিও পোস্ট করলেন মনবীর।
ভিডিওতে মনবীর জানালেন, "আমার বিয়ে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। তাই আমি পরিস্কার করে বলে দিতে চাই আমার বিয়ের সঙ্গে বিগ বস ১০-এর কোনও সম্পর্ক নেই। লোকে যদি মনে করে আমি আমার বিয়ে এই শোয়ের জন্য লুকিয়েছি, তা ঠিক না।"

বিয়ে যে হয়েছিল, তা স্বীকার করে নিয়ে মনবীর বলেন, "আমাকে বলতে পারেন ব্ল্যাকমেল করে বা জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। ২০১৪ সালে আমার বিয়ে হয়েছিল। ৪-৫ মাসের মধ্যেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। মেয়েটি আমাকে ছেড়ে চলে যায়।"
এরপর মনবীর বলেন, "যখন আমি এই শো-তে আসার জন্য চেষ্টা করছিলাম আমি বিবাহিত কী আমি অবিবাহিত তা ভাবিনি। আমি কখনও আমার বিয়েকে শোয়ের টিআরপি বাড়ানোর অস্ত্র হিসাবে ব্যবহার করিনি। আমি কারোর ফায়দা ওঠানোর চেষ্টা করিনি। আমি আসলে যেমন সেভাবেই থাকার চেষ্টা করেছি।"
এদিকে বিগ বসের বাড়ি থেকে বেরিয়েই অসুস্থ হয়ে গিয়েছন মনবীর। মনবীরের বাবার কথায়, মনবীরের পেটের গণ্ডগোল হয়েছে। বিগ বসের বাড়ির খাবার খুব একটা ভাল ছিল না। বাড়ির ভিতরে থাকাকালীন ১৫ কেজি ওজন কমেছে মনবীরের। বাড়ির বাইরে এসে সঠিক খাওয়াদাওয়া করতে শুরু করায় ওর শরীর তা নিতে পারেনি। আপাতত শরীর স্থিতিশীল থাকলেও হাসপাতালে ভর্তি মনবীর।












Click it and Unblock the Notifications