'বিগ বস ১৩'-এ অশালীন দৃশ্য ঘিরে বিতর্ক! কেন্দ্রের তরফে সলমনের শো ঘিরে নয়া পদক্ষেপ
বিগ বস বিতর্ক নিয়ে এবার ইলেকট্রনিক মিডিয়া মনিটারি সেন্টারকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রক। 'বিগবস ১৩' এর সবেমাত্র কয়েকটি পর্ব সম্প্রচারিত হয়েছে। আর তাতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

বিজেপি নেতা কিশোর গুজ্জরের দাবি , অত্যন্ত অশালীন শয্যা দৃশ্য বিগ বস -এ সম্প্রচারিত হচ্ছে। যা পরিবারের সঙ্গে বসে দেখা যায় না বলে দাবি করেন তিনি। এখনই দাবি কার্নি সেনা থেকে ব্রাহ্মণ মহাসভারও। তাঁদের দাবি, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী এই অনুষ্ঠান। এই মর্মে চিঠি যায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শুরু হয়েছে ইলেকট্রনিক মিডিয়া মনিটারি সেন্টার থেকে অনুষ্ঠান সম্পর্কে খোঁজ খবর। প্রসঙ্গত, এই অনুষ্ঠানকে নিষিদ্ধ করার দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে।
এই মুহূর্তে 'বিগ বস ১৩' টিআরপি তালিকায় শীর্ষে। টেলিভিশন চ্যানেলগুলির সিরিয়াল ও অনুষ্ঠানের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছে 'বিগবস ১৩'। এমন এক পরিস্থিতিতে অনুষ্ঠান বন্ধ হয় কিনা তা নিয়ে রয়েছে জল্পনা।
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications