যশ ছাড়াও বাংলা ফিল্মের এই সুপারস্টাররা টেলিভিশনে নিয়েছেন এন্ট্রি! তাক লাগাচ্ছেন কারা

যশ ছাড়াও বাংলা ফিল্মের এই সুপারস্টাররা টেলিভিশনে নিয়েছেন এন্ট্রি! তাক লাগাচ্ছেন কারা

'কৌন বনেগা ক্রোড়পতি' র হট সিটে অমিতাভ বচ্চনকে দেখে বহু বছর আগে অনেকেই অবাক হয়েছিলেন। বলিউডই শুধু নয়, ভারতীয় ফিল্মের এই তামাম মেগাস্টার টেলিভিশনের পর্দায় ধরা দিতেই তাঁর বহু ভক্ত হতবাক হন! তবে সাহসী পদক্ষেপে যে বিগ বি কখনও পিছিয়ে থাকেননি , তা জানান দেয় তাঁর এই টেলিভিশনে আসার সিদ্ধান্ত। এদিকে, শুধু বলিউড নয়, বাংলা টেলিভিশনরে দুনিয়াতেও একাধিক তারকারা তাক লাগাচ্ছেন টেলিভিশনের পর্দায়। একনজরে দেখা যাক তাঁদের তালিকা।

ফিরছেন যশ, সঙ্গে থাকছে মধুমিতা!

ফিরছেন যশ, সঙ্গে থাকছে মধুমিতা!

জল্পনা অনেকদিন ধরেই ছিল। এবার সব জল্পনা সত্যি করে যশ দাশগুপ্ত ফের একবার টেলিভিশনের পর্দায় এন্ট্রি নিচ্ছেন। শোনা যাচ্ছে, 'বোঝে না সে বোধে না ' জুটির চমক নিয়ে ফের একবার যশ-মধুমিতা ফিরছেন টেলিভিশনে। 'এসও এস কলকাতা' ছবিটির পর থেকে যশকে সেভাবে দেখা যায়নি কোনও ফিল্মে। এরপর নুসরতের সঙ্গে তাঁর বন্ধু্ত্বের বিতর্কের মাঝেই যশ এক নতুন ধারাবাহিকে ফিরছেন মধুমিতার সঙ্গে। নতুন এক ধরাবাহিকে তাঁদের দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সিরিয়ালের নাম 'ও মন রে'।

দেব

দেব

'ডান্স বাংলা ডান্স' এর মঞ্চে কার্যত দর্শকের মন জয় করে নিয়েছে দেবের সহজ সরল মনোভাব। মিঠুন চক্রবর্তী, মনামীকে সঙ্গে নিয়ে 'ডান্স বাংলা ডান্স জুনিয়ার সিজন ২' চতে কার্যত তাক লাগিয়ে দিয়েছে দেবের নাচের ছন্দ থেকে ফিটনেস। টেলিভিশনের পর্দায় এই সুপারস্টারকে দেখে অনেকেই মনমুগ্ধ হয়েছেন।

জিৎ

জিৎ

'ডান্স বাংলা ডান্স' এর কর্তৃপক্ষের প্রস্তাবে রাজি হয়ে টেলিভিশনের পর্দায় কার্যত মন ছুঁয়ে নেন জিৎ। এর আগে বহু জায়গা থেকে টেলিভিশনে আসার জন্য জিতের কাছে অফার ছিল। তবে তিনি বেছে নেন 'ডান্স বাংলা ডান্স'।

শুভশ্রী

শুভশ্রী

রাজ চক্রবর্তীর ঘরনী শুভশ্রী এই মুহূর্তে ছেলে ইউভানকে নিয়ে বেশ ব্যস্ত। এছাড়াও বেবিফ্যাট ঝরিয়ে ধীরে ধীরে ফিটনেসে ফিরে তিনি 'ডান্স বাংলা ডান্স' এ র মঞ্চ মাত করে দেন। 'এবার জমবে মজা' দিয়ে শুরু করে টেলিভিশন থেকে সিনেমায় পা রাখেন শুভশ্রী। তারপর তিনি আসেন ফের টেলিভশনে।

আবির

আবির

অভিনেতা আবির চট্টোপাধ্যায় বাংলার সাম্প্রকতিককালে অন্যতম হার্টথ্রব। ফিল্মের পর্দায় কখনও ব্যোমকেশ কখনও ফেলুদার চরিত্র ছাড়াও বহু রোম্যান্টিক নায়কের ভূমিকায় আবির মাত করেছেন। সেই জায়গা থেকে তিনি 'সারেগামামাপা' এর মঞ্চে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন।

দেবশ্রী রায়

দেবশ্রী রায়

জাতীয় পুরস্কার জয়ী দেবশ্রী রায় সদ্য অভিনয়েক জগতে কামব্যাক করেছেন। তবে ফিল্মে অভিনয় যাঁর বিভিন্ন সময়ে সমাদৃত হয়েছে, সেই সুন্দরী অভিনেত্রী সাহসী পদক্ষেপ নিয়ে টেলিভিশনের হাত ধরে ফের টলিউডে পা রেখেছেন। ঋতুপর্ণ থেকে শুরু করে একাধিক পরিচালক যাঁর অভিনয়ের প্রশংসা করেন বহু জায়গায় সেই দেবশ্রীকে টেলিভিশনের পর্দায় 'সর্বজায়া' সিরিয়ালে দেখা গিয়েছে।

পাওলি

পাওলি

বাংলার ফিল্ম জগতে একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন পাওলি। এই অভিনেত্রী 'মিরাক্কেল সিজন ১০' এ কার্যত টেলিভিশনে ফিরে এসে গুণমুগ্ধদের মন জয় করেন।

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+