গ্যাংটক থেকে কৈলাস, হঠাৎ ফেলুদার গল্পের সব প্লটে কেন ঘুরছেন সৃজিত?

গ্যাংটক থেকে কৈলাস, হঠাৎ ফেলুদার গল্পের সব প্লটে কেন ঘুরছেন সৃজিত?

ডিসেম্বরে ফেলুদা ফেরত নিয়ে বাঙালি দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। মোবাইল-ল্যাপটপ থেকে ট্যাবলেট-কম্পিউটারের দুনিয়ায় সৃজিতের তৈরি ফেলুদা ওয়েব সিরিজ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এরপর একে একে ফেলুদার গোয়েন্দাগিরির বিভিন্ন ডেস্টিনেশনে ঘুরে বেড়াচ্ছেন পরিচালক! নেহাতই কাকতালীয় নাকি রেইকি করছেন সৃজিত? ফ্যানেদের মনে এই প্রশ্ন নিয়ে কৌতুহল শুরু!

পাহাড়ে সৃজিত

পাহাড়ে সৃজিত

চলতি মাসেই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে পাহাড়ে ঘুরে এলেন সৃজিত। সেখানেও ফেলুদা কানেকশন! স্ত্রী-মেয়েকে নিয়ে গ্যাংটকে ঘুরে এলেন সৃজিত মুখোপাধ্যায়।

গ্যাংটকে গণ্ডগোল

গ্যাংটকে গণ্ডগোল

ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে 'গ্যাংটকে গণ্ডগোল' লিখে একটি পোস্টও করেন তিনি। পরিবারকে সময় দেওয়ার কয়েক মুহূর্তের ছবি পোস্ট করেন পরিচালক, যেখানে পাহাড়ের কোলে স্ত্রী মিথিলার সঙ্গে তিনি ছবি পোস্ট করেন। এরপর মেয়ের সঙ্গে খুনসুটির মুহূর্তও শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

জিরো পয়েন্টে শ্যুটিং

জিরো পয়েন্টে শ্যুটিং

এখানেই শেষ নয় সিকিমের জিরো পয়েন্টে শ্যুটিং করার অভিজ্ঞতার কথা, নিজের টিমের সঙ্গে ছবি পোস্ট করে সৃজিত ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন।

গ্যাংটকে গণ্ডগোল বানাচ্ছেন সৃজিত?

গ্যাংটকে গণ্ডগোল বানাচ্ছেন সৃজিত?

গ্যাংটককে নতুন করে সৃজিতের আবিষ্কার করার এই মুহূর্ত দেখে অনেকেই 'ছিন্নমস্তার অভিশাপ' ও 'যত কাণ্ড কাটমান্ডু'-র পর পরিচালক এবার 'গ্যাংটকে গণ্ডগোল' বানাচ্ছেন কিনা, কৌতুহলী হয়েছেন।

কী উত্তর দিয়েছেন পরিচালক

কী উত্তর দিয়েছেন পরিচালক

সৃজিত অবশ্য তাঁর পোস্টেই সব উত্তর দিয়েছেন। না নতুন ফেলুদা নয়, রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি! এই ওয়েব সিরিজের একটি অংশের শ্যুটিংয়ের জন্যেই পরিচালক সিকিমের জিরো পয়েন্ট তাঁর টিম নিয়ে পৌঁছে গিয়েছিলেন বলে উল্লেখ করেছেন।

সৃজিতের দ্বিতীয় ওয়েব সিরিজ

সৃজিতের দ্বিতীয় ওয়েব সিরিজ

প্রসঙ্গত 'ফেলুদা ফেরত' এর দারুণ সাফল্যের পর এবার বাংলাদেশের লেখক মহম্মদ নাজিম উদ্দিনের লেখা থ্রিলার অবলম্বনে 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' বলে তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়।

গ্যাংটকে গণ্ডগোলের পর এবার কৈলাসে কেলেঙ্কারি!

গ্যাংটকে গণ্ডগোলের পর এবার কৈলাসে কেলেঙ্কারি!

গ্যাংটকের পর এবার কৈলাসে ঘুরে এলেন সৃজিত। ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির ঘুরে এলেন পরিচালক। স্ত্রী ও মেয়ের সঙ্গে হিন্দু মন্দিরের বিভিন্ন জায়গা ঘুরে দেখার ছবি পোস্ট করেছেন তিনি।

সৃজিতের অ্যাকশন নিয়ে কৌতুহল তুঙ্গে

সৃজিতের অ্যাকশন নিয়ে কৌতুহল তুঙ্গে

প্রথমে গ্যাংটক, এরপর কৈলাস, ফেলুদার গোয়েন্দাগিরির একের পর এক ডেস্টিনেশনে পরিচালক সৃজিতের ঘুরে বেড়ানো নিয়েই এখন ফেলুদা প্রেমী ও সিনে প্রেমীদের মধ্যে কৌতুহল তুঙ্গে। শুধুই কি ঘুরতে যাওয়া নাকি, সিনেমার রেকি, সেই প্রশ্নের উত্তরের খোঁজে ফ্যানেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+