Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নববর্ষে বাঙাল নাকি ঘটি রান্না , কোনদিকে ঝুঁকে থাকেন মুমতাজ! বিশেষ সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী

ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী তারিখ যায় আর তারিখ আসে। আর সময়ের এই যাওয়া আসার মাঝেই কিছু মুহূর্ত , কিছু দিন আলাদাভাবে তাৎপর্য নিয়ে আসে। পয়লা বৈশাখও এমনই একটি দিন।

ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী তারিখ যায় আর তারিখ আসে। আর সময়ের এই যাওয়া আসার মাঝেই কিছু মুহূর্ত , কিছু দিন আলাদাভাবে তাৎপর্য নিয়ে আসে। পয়লা বৈশাখও এমনই একটি দিন। প্রতি বছর এই দিনটি আসে।.. কিন্তু এই সন , তারিখ পাল্টে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে, নতুনত্বের আশা। যে নতুনত্বকে উদযাপন করে বাঙালি এই বছরও নববর্ষের আনন্দে মাতোয়ারা। নববর্ষের আনন্দে মেতেছেন অভিনেত্রী মুমতাজ সরকারও। এই বছর তাঁর নববর্ষের প্ল্যান থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে অন্তরঙ্গ আড্ডায় তিনি মুখোমুখি 'ওয়ানইন্ডিয়া বাংলা'র। আজ এই সাক্ষাৎকারের প্রথম পর্ব।

এবছর নববর্ষের প্ল্যান কী?

এবছর নববর্ষের প্ল্যান কী?

পরিবারের সঙ্গে নতুন বছরটাকে স্বাগত জানাতে চাই। প্রতি বছর সুযোগ হয়না , তবে এই বছর আমরা সবাই একসঙ্গে রয়েছি। তো একসঙ্গেই উদযাপন হবে নববর্ষ। ভালোবাসার মানুষগুলোর সঙ্গে নতুন বছর শুরু করার আনন্দটাই আলাদা!

..তো নববর্ষে 'রেসোলিউশন' কী?

..তো নববর্ষে 'রেসোলিউশন' কী?

আরও পরিণত .. মানুষ হিসাবে আরও ভালো হয়ে উঠতে চাই। আর রেজোলিউশন বলতে, আরও বেশি পরিশ্রম করতে চাই। আরও বেশি কাজ নিয়ে ফোকসড থাকতে চাই। এত মিশুকে স্বভাবের মানুষ আমি, .. যে আশপাশের অনেকের কথা ভবতে গিয়ে নিজের ফোকাস নষ্ট করে ফেলি। .. আমি চাই নতুন বছরে আরও বেশি ফোকসড থাকতে।

ছোটবেলা থেকে সরকার পরিবারে নববর্ষ কীভাবে উদযাপন হতে দেখে এসেছেন?

ছোটবেলা থেকে সরকার পরিবারে নববর্ষ কীভাবে উদযাপন হতে দেখে এসেছেন?

(হেসে)খাওয়া দাওয়া .. গোটা দিনটাই আমরা খাওয়া দাওয়া করে আনন্দে কাটাতাম, এখনও সেটাই চলে। ছোটবেলা থেকেই দেখেছি, এই দিনটাকে নতুন কিছুকে আহ্বান করার জন্য বা পরিবর্তনের জন্য একটা উদযাপনের দিন হিসাবে তুলে ধরা হয়েছে পরিবারে।

নববর্ষ মানে একটা পরিবর্তনের ভাবনার কথা বলছিলেন, তো যদি আপনাকে বলা হয় যে কোনও একটা বিষয় পরিবর্তন করতে, তাহলে সেটা কোনগুলো হবে?

নববর্ষ মানে একটা পরিবর্তনের ভাবনার কথা বলছিলেন, তো যদি আপনাকে বলা হয় যে কোনও একটা বিষয় পরিবর্তন করতে, তাহলে সেটা কোনগুলো হবে?

নিজের দিকে একটু নজর দিতে চাই। আমার অভিনয় দক্ষতাকে আরও একটু শানিয়ে নিতে চাই। আর.. আরও বেশি হাসি খুশি থাকতে চাই। এটাই..

তো নববর্ষে এই যে খাওয়া দাওয়ার কথা বললেন, সেক্ষেত্রে পয়লা বৈশাখের দিন সরকার পরিবারে স্পেশ্যাল মেন্যু কী থাকে?

তো নববর্ষে এই যে খাওয়া দাওয়ার কথা বললেন, সেক্ষেত্রে পয়লা বৈশাখের দিন সরকার পরিবারে স্পেশ্যাল মেন্যু কী থাকে?

আমরা গোটা পরিবার খেতে খুব ভালোবাসি। আমি বাবার ধারাটা পেয়েছি (এক গাল হেসে)। একটা সময় আমি খুব খেতে ভালোবাসতাম।পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়েছে!.. আমার বাবা ওপার বাংলার, আর মা এপার বাংলার .. তো বুঝতেই পারছেন, দু'দিকের খাওয়াদাওয়াটাই আমরা পছন্দ করি।

 খাওয়া দাওয়া ফিটনেস নিয়ে যখন আলোচনা হচ্ছেই, তাহলে জানতে চাইব মুমতাজ সরকারের ফিটনেস মন্ত্র কী?

খাওয়া দাওয়া ফিটনেস নিয়ে যখন আলোচনা হচ্ছেই, তাহলে জানতে চাইব মুমতাজ সরকারের ফিটনেস মন্ত্র কী?

অবশ্যই আমিও চাই সুন্দর চেহারা। তবে সেটা আমার প্রফেশনের খাতিরে, আর কিছুটা নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জের দিকে তাকিয়ে। আমার ফিটনেস মন্ত্র -মানসিকভাবে চাঙ্গা থাকা। আমি নিজে যদি ফিট না থাকি, তাহলে আমি ডিপ্রেশনে চলে যাই! (হেসে).. আমি খেলাধুলো করেও ফিট থাকায় বিশ্বাসী। তবে এক্সাক্ট ওয়ার্কআউট কী করি, সেটা সিক্রেট! (মুচকি হেসে)

তো আপনার পছন্দের খাবার কোনটা ?আপনি খানিক আগেই মেনশন করেছেন যে, আপনার বাড়িতে বাঙাল-ঘটি দুটো দিকেরই রান্না হয়। তো আপনি কোনদিকে ঝুঁকে থাকেন?

তো আপনার পছন্দের খাবার কোনটা ?আপনি খানিক আগেই মেনশন করেছেন যে, আপনার বাড়িতে বাঙাল-ঘটি দুটো দিকেরই রান্না হয়। তো আপনি কোনদিকে ঝুঁকে থাকেন?

না না.. আমি কোনও একদিকে ঝুঁকিনা..! ঘটির দলে থাকলে বাঙাল খাবার মিস করব, বাঙালের দিকে ঝুঁকলে ঘটি রান্না বাদ যাবে! আমি দুই দিকেই আছি! (হেসে) খাবার ভালো লাগলে আমি সেটা একটু বেশি করে খাই ! (মুচকি হেসে)। খাবার খাওয়া দাওয়াটা আমার মেজাজের ওপর নির্ভর করে।

নববর্ষের ফ্যাশন টিপস হিসাবে কোন পোশাককে আগে রাখবেন?

নববর্ষের ফ্যাশন টিপস হিসাবে কোন পোশাককে আগে রাখবেন?

শাড়ি! আর কিচ্ছু হতে পারে না...!

নববর্ষের মেক আপ টিপস..স্পেশ্যাল কিছু?

নববর্ষের মেক আপ টিপস..স্পেশ্যাল কিছু?

পুরোটাই আমার ইচ্ছে আর মেজাজের ওপর নির্ভর করে (হেসে ফেলে)..!

ছবি সৌজন্য :মুমতাজ সরকারের ইন্সটাগ্রাম পেজ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+