Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive:'পুরুষের মতো পুরুষ আছেন কি?' বিয়ের প্ল্যান থেকে রাজনীতি নিয়ে অকপট মুমতাজ

টলিউড থেকে বলিউডে তিনি তাঁর অভিনয় শৈলির প্রমাণ দিয়েছেন প্রতি পদক্ষেপে। একদিকে যেমন তিনি অভিনেত্রী অন্যদিকে তেমন তিনি বাংলার অন্যতম সেলেব-পরিবারের সন্তান।

টলিউড থেকে বলিউডে তিনি তাঁর অভিনয় শৈলির প্রমাণ দিয়েছেন প্রতি পদক্ষেপে। একদিকে যেমন তিনি অভিনেত্রী অন্যদিকে তেমন তিনি বাংলার অন্যতম সেলেব-পরিবারের সন্তান। কথা হচ্ছে,.. গ্ল্যাম-কুইন মুমতাজ সরকারকে নিয়ে। রাজনীতি থেকে ফিল্ম কেরিয়ার, ইন্ডাস্ট্রির রাজনীতি তথা বিয়ের প্ল্যান ...'ওয়ানইন্ডিয়া বাংলা'র সঙ্গে খোলামেলা আড্ডায় সমস্ত বিষয় নিয়েই অকপট মুমতাজ। এই এক্সক্লুসিভ সাক্ষাৎকার চলাকালীন হাসি ,ঠাট্টায় মেতে ওঠা মুমতাজ কী বললেন দেখে নেওয়া যাক সাক্ষাৎকারের দ্বিতীয় কিস্তিতে।

মাধবনের সঙ্গে অভিনয় করার পর , বলিউড নিয়ে আর কী প্ল্যান রয়েছে?

মাধবনের সঙ্গে অভিনয় করার পর , বলিউড নিয়ে আর কী প্ল্যান রয়েছে?

বলিউড সুমদ্রের মতো জায়গা! সেখানে তাড়াহুড়ো করলে হয়না। তবে ওখানে কয়েকজনের সঙ্গে কথা চলছে। খুব শিগিগিরই সকলকে একটা ভালো খবর দেব বলেই মনে হচ্ছে।

টলিউড নিয়ে কী প্ল্যানিং রয়েছে?

টলিউড নিয়ে কী প্ল্যানিং রয়েছে?

দু'টো ছবি আসতে চলেছে। আমি এখনই নাম বলতে চাইছি না। তবে কিছু পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নতুন কিছু কাজ শুরু হতে চলেছে।

একটা প্রশ্নের লোভ সামলাতে পারছি না..ইন্ডাস্ট্রি থেকে তো অনেকেই রাজনীতিতে যোগ দিচ্ছেন আপনার এরকম কোনও প্ল্যান রয়েছে?

একটা প্রশ্নের লোভ সামলাতে পারছি না..ইন্ডাস্ট্রি থেকে তো অনেকেই রাজনীতিতে যোগ দিচ্ছেন আপনার এরকম কোনও প্ল্যান রয়েছে?

আলাদা করে রাজনীতিতে যোগ দেওয়ার কী আছে? ,.. আমাদের আশপাশে তো অনেক রাজনীতি চলছে। শুধু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি নয়, সমস্ত ইন্ডাস্ট্রিতেই যদি দেখ আমরা রাজনীতির মধ্যই রয়েছি।

আপনার পরিবার থেকে পিসি সরকারও তো রাজনীতিতে যোগ দেন। সেরকম কোনও ভাবনা চিন্তা রয়েছে?

আপনার পরিবার থেকে পিসি সরকারও তো রাজনীতিতে যোগ দেন। সেরকম কোনও ভাবনা চিন্তা রয়েছে?

এরকম নয় যে রাজনীতিতে কী চলছে সে সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমি রাজনীতি থেকে দূরে থাকতে চাই। রাজনীতিকে এতটা কাছ থেকে দেখেছি যে সেটা শিল্পী সত্ত্বাকে আঘাত হানে বলে মনে হয়েছে। সত্যিকারের শিল্পী হলে কখনওই সে চাইবে না রাজনীতিতে যো দিতে, কারণ আমার মনে হয় তাতে সৃজনশীলতা নষ্ট হয়।

এবার একটা ব্যক্তিগত প্রশ্ন বিয়ের ব্যাপারে কী ভাবছেন?

এবার একটা ব্যক্তিগত প্রশ্ন বিয়ের ব্যাপারে কী ভাবছেন?

আরে.. 'পুরুষের মতো পুরুষ 'নেই তো! একটা সময় ছিল যখন ভাবতাম বিয়ে করব। আমি তোমাকে জিজ্ঞেস করছি, যে আছে কি পুরুষের মতো পুরুষ আশেপাশে?!.. (হেসে)। তবে মজার কথা সরিয়ে রেখে বলতে পারি,যতক্ষণ না পুরুষের মতো পুরুষকে খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিয়ের ব্যাপারে ভাবছি না। কারণ বাবা মায়ের সুখী দাম্পত্য দেখে বেড়ে ওঠা মানুষ আমি। আর ওঁদের দেখে সেরকমই কিছু একটা চাইছি। তবে আমি অবশ্যই বিয়ে করতে চাই।

আরও একটা প্রশ্ন রয়েছে.. আপনি 'ভূতের ভবিষ্যৎ' এ অভিনয় করেছেন, সেই অনীক দত্তরই পরিচালিত ছবি 'ভবিষ্যতের ভূত ' নিয়ে সাম্প্রতিক একটা বিতর্ক শুরু হয়। এর আগে 'পদ্মাবত' নিয়েও বিতর্ক হয়েছে .. কী বলবেন?

আরও একটা প্রশ্ন রয়েছে.. আপনি 'ভূতের ভবিষ্যৎ' এ অভিনয় করেছেন, সেই অনীক দত্তরই পরিচালিত ছবি 'ভবিষ্যতের ভূত ' নিয়ে সাম্প্রতিক একটা বিতর্ক শুরু হয়। এর আগে 'পদ্মাবত' নিয়েও বিতর্ক হয়েছে .. কী বলবেন?

দেখ তুমি 'পদ্মাবত'-এর কথা বললে, আর 'ভবিষ্যতের ভূত'-এর কথা বললে। তবে যদি দেখা যায়, এরকম আরও অনেক ছবির সঙ্গেই এটা হচ্ছে। শুধু বাংলা ইন্ডাস্ট্রির প্রসঙ্গই তুলি ,তাহলে বলব এরকম হাজারটা ছবির সঙ্গে হচ্ছে। অনীক দত্ত পরিচিত নাম বলে এই বিষয়টি হাইলাইটেড হয়েছে, অনেকের ছবির ক্ষেত্রে তা হচ্ছে না। এক্ষেত্রে কোনও 'নিউকামার' পরিচালক হলে, তাঁদের দাবিয়ে রাখা হত। ..আমার 'রক্তকরবী' ছবির সঙ্গেও তো একই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রেও 'হল' পাওয়া নিয়ে সমস্যা হয়েছিল।.. এই মানসিকতা কেবলমাত্র ইনসিকিউরিটি থেকেই উঠে আসে।


এত ব্যস্ততার মধ্যেও এই খোলামেলা আড্ডায় সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ।

ছবি সৌজন্য :মুমতাজ সরকারের ইন্সটাগ্রাম পেজ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+