বিচ্ছেদের পরে আর সময় নষ্ট নয়, ফের বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন মল্লিক

সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাতে কি। এই বসন্তে একা থাকতে নারাজ অভিনেতা কাঞ্চন মল্লিক। শোনা যাচ্ছে আগামী মাসেই নাকি তিনি ফের বিয়ের পিঁড়িতে বসছেন। এবার পাত্রী কে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই শ্রীময়ী চট্টোরাজকেই বিয়ে করতে চলেছেন তিনি।

জানুয়ারি ১০ তারিখেই নাকি অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাকাপাকি ভাবে আইনি বিচ্ছেদ হয়েছে কাঞ্চন মল্লিকের। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে উঠেছিল তাঁদের সাংসারিক জীবন। কাঞ্চন এবং পিঙ্কির একটি পুত্র সন্তানও রয়েছে। প্রথমে শ্রীময়ী পিঙ্কিরও খুব ভাল বন্ধু ছিলেন। কিন্তু ধীরে ধীরে কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর রসায়ন বদলাতে শুরু করে।

কাঞ্চন মল্লিক

কাঞ্চনের সংসারে এই নিয়ে অশান্তি শুরু হলে শোনা গিয়েছিল পিঙ্কি নাকি বাড় ছেড়ে বেরিয়ে এসেছেন এবং তিনি বাপের বাড়িতে রয়েছেন। পিঙ্কি অভিনেত্রী সাবিত্রি চট্টোপাধ্যায়ের নাতনি হন সম্পর্কে। তাঁকে পিসি দিদা বলে থাকেন পিঙ্কি। পিঙ্কির সঙ্গে কাঞ্চনের এই সম্পর্কের ভাঙন স্বাভাবিক ভাবে তাঁকেও ভীষণভাবে নাড়িয়েছে।

পিঙ্কি বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে ছেলে তাঁর কাছেই ছিল। তারপরে একাধিকবার শ্রীময়ী এবং কাঞ্চনকে একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। একাধিক শোয়ে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। আবার একসঙ্গে সিরিয়ালেও কাজ করেছেন। বিচ্ছেদের মামলা চলছিল তাঁদের অবশেেষ সেই মামলার নিষ্পত্তি হয়েছে। শোনা গিয়েছে মোটা টাকা খোরপোস নিয়েছেন পিঙ্কি। ছেলে যেহেতু অপ্রাপ্ত বয়স্ক সেকারণে পিঙ্কির কাছেই থাকবে।

এদিকে বিচ্ছেদে আইনি শিলমোহর পড়তে না পড়তেই ফের বিয়ের তোরজোর শুরু করে দিয়েছেন কাঞ্চন মল্লিক। মার্চ মাসেই নাকি তাঁরা বিয়ে করতে চলেছেন। এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন কাঞ্চন মল্লিক। লোকসভা ভোট সামনে সেকারণে বিধায়ক হিসেবে কাঞ্চনের রাজনৈতিক দায়িত্বও অনেকটা বেড়ে যায়। তাই লোকসভা ভোটের আগেই বিয়ে সেরে নিতে চাইছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+