Afran Nisho surongo Bengali Movie: কলকাতাতেও 'সুড়ঙ্গ'! খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা
Afran Nisho surongo Bengali Movie: চলতি বছরের জুন মাসেই বাংলাদেশে মুক্তি পেয়েছে আরফান নিশোর প্রথম ছবি 'সুড়ঙ্গ'। আরফান নিশোকে এর আগে বাংলাদেশী নাটকে অভিনয় করতে দেখা গিয়েছে! কিন্তু বাংলাদেশের কোনও সিনেমায় সেভাবে দেখা যায়।
এই প্রথম অভিনয় করতে দেখা গেল আরফানকে। আর সেই ছবিটির 'সুড়ঙ্গ'। এই ছবিতে ( surongo) আরফান নিশোর ( Afran Nisho) অনবদ্য অভিনয় ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। বাংলাদেশে ভক্তদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে। আর এরপর ভারতেও মুক্তি পেতে চলেছে 'সুড়ঙ্গ'।

আজ ২১ জুলাই কলকাতার হলে মুক্তি পেয়েছে আরফান নিশোর এই ছবিটি। তার আগেই ছবির প্রচারে কলকাতায় আসেন পরিচালক রায়হান রাফি, অভিনেতা আরফান নিশো এবং তমা মির্জা। 'সুড়ঙ্গ' নিয়ে ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখিও হয়েছিলেন তাঁরা। জানালেন একাধিক অজানা গল্প।
কলকাতায় আরফান নিশোর প্রথম ছবি 'সুড়ঙ্গ' ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল এসভিএস। যা খবর কলকাতার সমস্ত বড় মাল্টিপ্লেস কিংবা সিনেমা হলেও এই সিনেমা রিলিজ পেয়েছে। আর তা দর্শকদের পছন্দও হয়েছে। তবে ঝড় তুলতে পারবে কিনা তা জানতে আগামী আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

বলে রাখা প্রয়োজন, সুড়ঙ্গ ছবিটি বাংলাদেশের সিনে প্রেমী মানুষের পছন্দ হয়েছে। যদিও সংলাপ নিয়ে দর্শকদের একাংশ মোটেও সন্তুষ্ট নয়। কিন্তু বেশির ভাগ সিনেমার গল্প ভালো লেগেছে বলেই জানিয়েছেন। আর এরপরেই সিনেমাটিকে কলকাতাতে রিলিজ করানোর সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। যদিও তেমন কোনও ব্যাপার নেই বলেই জানাচ্ছেন ছবির প্রযোজক সংস্থা।












Click it and Unblock the Notifications