নতুন খবর জয়াকে ঘিরে! প্রযোজনা, অভিনয়ের পর নয়া ভূমিকায় তারকা
ফের একবার খবরের শিরোনামে জয়া আহসান। এবার বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে ঘিরে উঠে আসছে এক নয়া খবর। প্রযোজনা , অভিনয়ের পর এবার নতুন ভূমিকায় ভক্তদের মন ছুঁতে চলেছেন জয়া।
ফের একবার খবরের শিরোনামে জয়া আহসান। এবার বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে ঘিরে উঠে আসছে এক নয়া খবর। প্রযোজনা , অভিনয়ের পর এবার নতুন ভূমিকায় ভক্তদের মন ছুঁতে চলেছেন জয়া।

'বিনিসুতো' ছবিতে অভিনয় করছেন জয়া। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ঋত্বিক চক্রবর্তী। অতনু ঘোষের এই ছবিতে অভিনেত্রী জয়ার পাশাপাশি দেখা যাবে গায়িকা জয়াকেও। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদপত্রে দেওয়া সাক্ষৎকারে জয়া জানিয়েছেন, প্রথমে ছবিতে গান গাইবার ইচ্ছা না থাকলেও গল্পের চাহিদা অনুযায়ী তিনি গান গাইতে শেষমেশ রাজি হয়েছেন। ফলে বাংলার এই সফল অভিনেত্রী ফের একবার নতুন ভূমিকায় কাড়তে চলেছে সংবাদ শিরোনাম।
উল্লেখ্য, ঋত্বিকের সঙ্গে এই প্রথম কোনও ছবিতে দেখা যেতে চলেছে জয়াকে। ছবির গল্প এক রিয়্যালিটি শোকে ঘিরে। আর সেই শো-তে ছবির দুই কেন্দ্রীয় চরিত্রের দেখা হওয়া। তারপর কী হয় সেই কাহিনি বুনোট বাঁধবে পরিচালক আতনু ঘোষের মুন্সিয়ানায়।

Click it and Unblock the Notifications