নুসরতকে নিয়ে মুখ খুললেন হিরো আলম! প্রকাশ্যে ভাইরাল পোস্ট
নুসরতকে নিয়ে মুখ খুললেন হিরো আলম! প্রকাশ্যে ভাইরাল পোস্ট
বাংলাফিল্ম ইন্ডাস্ট্রি যখন নুসরত জাহানকে নিয়ে একের পর এক খবরে আন্দোলিত, তখন আরও এক নুসরতকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্টার হিরো আলম। গত কয়েক বছরে হিরো আলমের ফ্যান ফলোইং কার্যত তুঙ্গে ছিল। বাংলাদেশ তো বটেই এপার বাংলাতেও তাঁর ভক্ত সংখ্যার অভাব হয়নি। আলমের ভিডিওর পর পর পোস্টে রীতিমতো তোলপাড় হতে থাকে সোশ্যাল মিডিয়া। এবার সেই হির আলম মুখ খুললেন নুসরত কে নিয়ে।

না! টলিউড সুন্দরী নুসরত জাহানকে নিয়ে নয়, হিরো আলম নিজের স্ত্রী নুসরত প্রসঙ্গে এদিন ফেসবুকে একটি পোস্ট করেন। তাতে তিনি সাফ জানান বহু পত্র পত্রিকায় তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে লেখালেখি হলেও, সে কথা সত্যি নয়। স্ত্রী নুসরতকে নিয়ে তিনি সংসারে সুখী রয়েছেন বলে জানান হিরো আলম। প্রসঙ্গত, বহু দিন ধরেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াস্টার হিরো আলমের সঙ্গে নুসরতের সম্পর্কে চিড় ধরা থেকে মনোমালিন্যের নানার কথা শোনা যাচ্ছিল। শুরু হয়েছিল একাধিক খবরের আনাগোনা। তবে তার সমস্ত ভুল তথ্য বলে সাফ জানিয়ে দেন হিরো আলম।
নিজের ফেসবুক পোস্টে স্ত্রী নুসরতের সঙ্গে একটি ছবি পোস্ট করে হিরো আলম লেখেন, ' কিছু ভুয়া পেজ এবং ইউটিউব আছে যাদের খেয়ে কোনো কাজ নাই বাজে কিছু গুজব রটাচ্ছে আমার নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলী সাথে পালিয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেউ গুজবে কান দিবেন না আমরা অনেক সুখে সান্তিতে সংসার করছি তাই হয় বা অনেকেরই সহ্য হচ্ছে না তাই আজে বাজে নিউজ করছে ইউটিউবে পেজে ভিউ বাড়ানোর জন্য ইনকাম করার জন্য আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে ভিডিও বানাচ্ছে আমরা একসাথে আছি সং করছি সবাই দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়!'
প্রসঙ্গত, হিরো আলমের জনপ্রিয়তার কথা কার্যত সব বাঙালিরই জানা! তবে বেশ কয়েকদিন ধরেই হিরো আলমের নামে ভুয়ো অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তারপর এই স্টার ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্টের তকমা পান।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications