বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত গৌতম ঘোষর এই ছবি, সেরার তকমা 'আয়নাবাজি'-র
ঘোষিত হল বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। আর পদ্মাপারেও দর্শকদের মন জয়ে পিছিয়ে নেই গৌতম ঘোষের ছবি 'শঙ্খচিল'।
ঘোষিত হল বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। আর পদ্মাপারেও দর্শকদের মন জয়ে পিছিয়ে নেই গৌতম ঘোষের ছবি 'শঙ্খচিল'। ছবিটি ৩ পুরস্কার জিতে নিয়েছে। ছাড়াও সেদেশের সেরা ছবির শিরোপা সমেত একাধিক পুরস্কার জিতেছে ফিল্ম 'আয়নাবাজি'।

'শঙ্খচিল' ছবিতে অভিনয়ের জন্য় সেরা অভিনেত্রীর সম্মান পেতে চলেছেন কুসুম শিকদার। 'শঙ্খচিল' ছবিটি জিতে নিয়েছে সেরা শিশুশিল্পীর সম্মানও। শিল্প নির্দেশক উত্তম গুহও এই ছবির জন্য় সম্মানিত হবেন।
২০১৬ সালে মুক্তি পাওয়া ছবি 'আয়নাবাজি'। অমিতেভ রেজা পরিচালিত এই ছবিটি ২০১৬ সালের ৩০ সেপ্চেম্বর মুক্তি পেয়েছে।
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায়ে , এই ছবিটি জিতে নিয়েছে সেরা পরিচালক, অভিনেতা, চিত্রগ্রাহক সহ ৭ টি পুরস্কার। এছাড়াও নাদের চৌধুরীর 'মেয়েটি এখন কোথায় যাবে' ছবিটিও বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। এদিকে, 'আয়নাবাজি' ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াতে স্বভাবতই খুশি পরিচালক অমিতেভ রেজা।












Click it and Unblock the Notifications