মাদককাণ্ডে জামিন হল না শাহরুখপুত্রের! আরিয়ানদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের

মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান সহ ৮ জনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত

দুর্গাপুজোর আগে জামিন হল না গৌরপুত্রের। এদিন ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের বিচারবিভাগীয় হেফাজতে ১৪ দিনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়।এদিন আরিয়ান খান সহ বাকি ৭ জনের মামলায় এনসিবি হেফাজত প্রয়োজন বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। মাদক কাণ্ডে নকুন করে এনসিবির জালে ধরা পড়া অচিত কুমারের সঙ্গে সামনাসামনি বসিয়ে এই ৮ অভিযুক্তের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানানো হয়েছে। যদিও হেফাজত বাড়ানো হবে কি না, তা নিয়ে প্রাথমিকভাবে কিছু বলেননি ম্যাজিস্ট্রেট। ফলে আরিয়ান সহ ৭ জনকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত।

মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান সহ ৮ জনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত

উল্লেখ্য, এর আগে এদিন আদালতে সমস্ত অভিযুক্তদের পেশ করা হয়। আরিয়ান সহ বাকি অভিযুক্তদের ১১ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার আবেদন জানায় এনসিবি। এদিকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দাবি নিয়ে মুখ খুলতে থাকেন, অভিযুক্তদের আইন জীবীরা। প্রথমেই শাহরুখ পুত্র আরিয়ান খান , অচিত কুমার সম্পর্কে তাঁর পুরনো মন্তব্য রিট্র্যাকশন' এর জন্য আবেদন করেন। এছাড়াও আরিয়ানের আইজীবী সতীশ মানেশিন্ডে দাবি করেন যে, আরিয়ান খানকে গত দুই রাত্রি কোনও জেরা করেনি এনসিবি। ফলে আগামী সময়ে তাঁকে হেফাজতে রেখে কোন লাভ রয়েছে? তার প্রশ্ন তোলেন আরিয়ানের পক্ষের আইনজীবী। এছাড়াও তাঁর বক্তব্য় ওই প্রমোদতরীতে কেবলমাত্র অতিথি হয়ে প্রবেশ ককেন আরিয়ান খান। আরিয়ানের আইনজীবী সাফ দাবি করেছেন যে, এতদিন ধরে চলা এনসিবি হেফাজতে সমস্ত জিজ্ঞাসাবাজ পর্বের ন্যায় বিচার করতে হবে। তাঁর মতে ,যদি মাদক কাণ্ডে আরও এক অভিযুক্ত অচিতের সঙ্গে আরিয়ানকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেই হয়, তাহলে তা বিচারবিভাগীয় হেফাজতে কেন হবে না? এদিকে, আরিয়ান নিজে জানিয়েছেন, আরবাজ মার্চন্ট তাঁর বন্ধু হতে পারেন, তবে আরবাজের গতিবিধি সম্পর্কে তিনি বিশেষ কিছু জানতেন না।

এদিকে , মুনমুন ধমেচার আইনজীবী এদিন আদালতে জানান, তাঁর মক্কল আরিয়ান বা আরবাজ কাউকেই চিনতেন না। বিক্রান্ত ছোকরের আইনজীবী দাবি করেন, ৮ অভিযুক্তের একে অপরের সঙ্গে কী সম্পর্ক , তা পর্যন্ত এনসিবি এখনও বের করতে পারেনি। মোহক জসওয়ালের আইনজীবী জানিয়েছেন, কেন এই মামলায় আরএ জিজ্ঞাসাবাদ প্রয়োজন তা সঠিকভাবে যুক্তিগ্রাহ্য হচ্ছে না। উল্লেখ্য, শনিবার মুম্বইয়ের এক প্রমোদতরী থেকে আরিয়ান সহ একাধিক জনকে গ্রেফতার করেছে এনসিবি। এরপর সেই অভিযুক্তদের হেফাজত নিয়ে চলেছে মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+