আজ ফের আদালতে শাহরুখ পুত্র, জামিনের বিরোধিতায় আরিয়ানের বিরুদ্ধে নতুন কী প্রমাণ দিতে চলেছে NCB

আজ ফের আদালতে শাহরুখ পুত্র, জামিনের বিরোধিতায় আরিয়ানের বিরুদ্ধে নতুন কী প্রমাণ দিতে চলেছে NCB

আজ ফের শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি। শাহরুখের ম্যানেজার পুজা ধাদলানি স্পেশাল এনডিপিএস কোর্টে আরিয়ানের জামিনের আবেদন জানিয়েছিল। গত ২ বার আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এবারও আরিয়ানের জামিনের বিরোধিতা করতে চলেছে এনসিবি। সূত্রের খবর আরিয়ানের বিরুদ্ধে নতুন প্রমাণ দিতে চলেছে এনসিবি আধিকারীকরা।

আজ ফের আদালতে আরিয়ান

আজ ফের আদালতে আরিয়ান

আজ ফের শাহরুখ পুত্র আরিয়ান খানের আজ ফের জামিনের আবেদনের শুনানি। শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানি স্পেশাল কোর্টে আরিয়ানের জামিনের আবেদন জানিয়েছেন। সেই মামলার শুনানি রয়েছে আজ। যদিও আগের দুটি জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আরিয়ানের। গত দুই সপ্তাহ ধরে জেলেই রয়েছেন শাহরুখ পুত্র। ২ অক্টোবর মুম্বই গোয়া ক্রুজ শিপের রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। তারপর থেকে বিচারবিভাগীয় হেফাজতে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান। আজ ফের আরিয়ানের জামিনের বিরোধিতা করবেন এনসিবি। তদন্তকারীরা নতুন প্রমাণ নিয়ে আদালতে হাজির হবেন বলে মনে করা হচ্ছে।

মাদক কাণ্ডে গ্রেফতার আরিয়ান

মাদক কাণ্ডে গ্রেফতার আরিয়ান

নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড শাহেনশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। ২ অক্টোবর মুম্বই থেকে গোয়া ক্রুজ শিপের রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল। আরিয়ানের দুই বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকেও গ্রেফতার করেছে এনসিবি। জেরায় আরিয়ান জানিয়েছেন লন্ডনে পড়াশোনা করার সময় থেকেই তিনি মাদক সেবন করতেন। এমনকী দুবাইয়ে থাকাকালীনও আরিয়ান মাদক সেবন করতেন বলে জানিয়েছেন। আরিয়ানের বন্ধু আরবাজ জানিয়েছেন গোয়ার এক পেডলারের কাছ থেকে তাঁরা মাদক সংগ্রহ করত।

জামিন খারিজ

জামিন খারিজ

২ অক্টোবর থেকে এনসিবি হেফাজতে রয়েছেন আরিয়ান। পর পর দুবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আর্থার রোড জেলে রয়েছেন শাহরুখ পুত্র। তাঁকে খাবার পাঠানো হয়েছিল জেলে। কিন্তু অনুমতি দেয়নি জেল কর্তৃপক্ষ। জেলের খাবার খেয়েই থাকতে হচ্ছে আরিয়ান খানকে। বারবার ছেলের জামিন নামঞ্জুর হওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন গৌরী খান। এদিকে এনসিবির দাবি শাহরুখ পুত্রের সঙ্গে আন্তর্জাতিক কোনও মাদক পাচার চক্রের যোগাযোগ থাকতে পারে। তাই তাঁকে হেফাজতে রেখে তদন্ত করতে চাইছে তারা।

গ্রেফতার ২০

গ্রেফতার ২০

মুম্বই ক্রুজ শিপে রেভ পার্টির ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে এনসিবি। পার্টির ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাক কর্নধারকেও গ্রেফতার করেছে তারা। গ্রেফতার করা হয়েছে সেই সংস্থার দুই কর্মীকেও। তাঁদের জেরা করে মাদক সরবরাহের উৎস জানার চেষ্টাকরছে তদন্তকারীরা। এদিকে শহরুখের ছেলের গ্রেফতারির ঘটনায় বলিউড শাহরুখের পাশে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে হুই লাভ ইউ এসআরকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+