অভিনেত্রীকে শারীরিক নির্যাতন মামলায় জামিন মঞ্জুর হল আরমান কোহলির

ব্রিটিশ-পাক অভিনেত্রী সোফিয়া হায়াতের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বিগ বসের বাড়ি থেকে আরমান কোহলিকে গ্রেফতার করে লোনাভলা সিটি পুলিশ। বিগ বসের বাড়িতে থাকাকালীন সোফিয়াকে মানসিক হয়রানি ও তাঁর উপর শারীরিক বলপ্রয়োগ করা হয়েছে বলে অরমানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সোফিয়া।
সোফিয়া হায়াতের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে আরমানকে গ্রেফতার করে পুলিশ
গত ১১ ডিসেম্বর বিগ বস ৭ থেকে এলিমিনেট হয়ে যান আরমান। তারপরই আরমানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সোফিয়া। শুধু অপদস্ত করাই নয়, সোফিয়ার উদ্দেশ্যে আরমান বেশ কয়েকবার আপত্তিকর মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ জানিয়েছিলেন সোফিয়া।
আরমান কোহলির বিরুদ্ধে ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা অন্য উপায়ে আঘাত), ৫০৪ (শান্তভঙ্গের জন্য ইচ্ছাকৃত অপমান), ৫০৯ (শব্দ,অঙ্গভঙ্গি বা অন্যান্য কার্যকলাপের মাধ্যমে মহিলার অবমাননা করা), ৫০৬ (দণ্ডনীয় ভীতি-প্রদর্শন) এবং ৩৫৪ (যৌন হয়রানি) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিগ বসের বাড়িতে থাকাকালীন তনিশা, এজাজেক সঙ্গে সোফিয়ার ঝগড়া হয়। কিন্তু আরমানের সঙ্গে ঝগড়ার জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এতটা হয়তো অরমান নিজেও আঁচ করতে পারেননি। তবে জামিন পেয়ে যাওয়ায় এখন কিছুটা স্বস্তিতে আরমান কোহলি।
-
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
হিংসামুক্ত ভোটে কমিশনের কড়া বার্তা, প্রস্তুতিতে তৎপর প্রশাসন -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?










Click it and Unblock the Notifications