Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বেশি সৎ হওয়া ভাল নয়', হঠাৎ কেন একথা লিখলেন প্রবীণ অভিনেতা অনুপম খের

অযোধ্যায় অপ্রত্যাশিত খারাপ ফল করেছে বিজেপি। ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিজেপি। ফৈজাবাদ কেন্দ্রতে পরাজয় দেখতে হয়েছে বিজেপিকে। অযোধ্যার রাম মন্দির তৈরিকে বিজেপি যেখানে গোটা দেশে বিশাল করে দেখাতে চেয়েছিল। ভোটের মূল ইস্যু করে প্রচার করেছিল।

সেই অযোধ্যাই বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অমন অঘটন সত্যিই গোটা দেশকে চমকে গিয়েছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সুপ্রিম কোর্টের ইতিহাসিক রায় রাম মন্দির নিয়ে। তারপরে এক কথায় যুদ্ধ কালীন তৎপরতায় তৈরি করা হয়েছে রাম মন্দির। ঠিক বেছে বেছে ভোটের আগে রাম মন্দিরের ঘটা করে উদ্বোধন করা হয়। তারপর অযোধ্যা মুখ ফিরিয়ে নিয়েছে বিজেপির থেকে।

Anupam Kher

ফৈজাবাদে বিজেপির এই হাঁড়ির হাল দশানিয়ে রীতিমতো চর্চা চলছে গোটা দেশে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অনুপম খেরের একটি পোস্ট বেশ শোরগোল ফেলেছে। অযোধ্যায় বিজেপির হারের পর অনুপম খের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, 'বেশি সৎ হওয়া ভাল নয়। কারণ জঙ্গলে সবসময় যে গাছ সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সই গাছটিকেই আগে কাটা হয়। সব চেয়ে সৎ ব্যক্তিকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। তারপরেও সে নিজের সততা ছাড়ে না। সেকারণেই কোটি কোটি মানুষ তাঁর থেকে প্রেরণা পান।'

সোশ্যাল মিডিয়া পোস্টে সম্ভবত প্রধানমন্ত্রী মোদীকে ইঙ্গিত করেই এই পোস্ট লিখেছেন অভিনেতা অনুপম খের। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অনুপম খেরের ঘনিষ্ঠতা রয়েছে। তাঁর স্ত্রী কিরণ খের চণ্ডীগড় লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন। বিজেপির এই শোচনীয় অবস্থা গোটা দেশে এটা ভাবিয়ে তুলেছে অভিনেতাকে। সেকারণেই এই পোস্ট করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+