'রিল' থেকে 'রিয়েল', সবক্ষেত্রেই অঙ্কুশের মশকরা-দুষ্টুমি সমান, প্রমাণ দিল এই ছবিগুলি
টলিস্টার অঙ্কুশ হাজরাকে অনস্ক্রিন বেশিরভাগ সিনেমাতেই দেখা যায় মজাদার কোনও চরিত্রে। যে চরিত্র হাসি ঠাট্টায় মাতিয়ে রাখে।
টলিস্টার অঙ্কুশ হাজরাকে অনস্ক্রিন বেশিরভাগ সিনেমাতেই দেখা যায় মজাদার কোনও চরিত্রে। যে চরিত্র হাসি ঠাট্টায় মাতিয়ে রাখে। 'জুলফিকার' এ আখতারের চরিত্র বাদে বাকি বেশিরভাগ চরিত্রেই অঙ্কুশ দর্শকদের মজিয়ে রাখেন তাঁর ঠাট্টা তামাশায়। শুধু 'রিল' নয় রিয়েল লাইফেও অঙ্কুশ এমনই এক মজাদার ব্যক্তিত্ব। তাঁর ইনস্টাগ্রামের ছবিগুলি সেই বার্তাই দেয়।

সান্টাবেশে অঙ্কুশ
বড়দিনে যখন অন্য়ান্য টলিস্টাররা নিজের ফ্যানদের সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারে ঠাসা ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, অঙ্কুশ কিন্তু মজার ছলে এই ছবিটি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ধার ধারেননি কোনও গ্ল্যামারের।

অন্য অঙ্কুশ
পোষ্য কুকুর সকলেরই প্রিয় হয়। কিন্তু অঙ্কুশ যে ভঙ্গিমায় তার প্রিয় পোষ্যর সঙ্গে ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তা দেখার মতো।

আজব ছবি!
স্টার স্ট্যাটাস-এর সঙ্গে বেশিরভাগ অভিনেতাই সমঝোতা করতে চান না, তবে অঙ্কুশ এঁদের থেকে একটু আলাদা। তাই মজার ভঙ্গিমা করে ছবি তুলে , তা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করতেও ছাড়েননি তিনি।

এটা কে?
তাঁর নাচের আদব কায়দাই জানান দেয় যে, তিনি কত ফিট। তাঁর ফিটনেস তাঁর ছিপছিপে চেহারাতেই ফুটে ওঠে। তবে এহেন অঙ্কুশ দুষ্টুমির বশে, এক ফটোঅ্যাপে নিজের মোটাসোটা ছবি তৈরি করে তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই হৈচৈ পড়ে যায়।

মজা করেন প্রেমিকার সঙ্গেও
প্রেমিকা ওয়েন্দ্রিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেও তাতে অঙ্কুশ লেখেন ,' এক হাজারো মে মেরি বেহনা হ্যায়।'












Click it and Unblock the Notifications