বাংলাদেশের নতুন সিনেমায় ঋতুপর্ণা‌–অঙ্কুশ?‌ কী বলছেন টলিউডের দুই তারকা জেনে নিন

বাংলাদেশের নতুন সিনেমায় ঋতুপর্ণা‌–অঙ্কুশ

এবার বাংলাদেশের ছবিতে কাজ করতে চলেছেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে তিনি একা নন বাংলাদেশের সিনেমায় ফের আরও একবার দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনয় করতে। ছবির নাম '‌ছোট মা’‌। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে মায়ের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে।

বাংলাদেশের নতুন সিনেমায় ঋতুপর্ণা‌–অঙ্কুশ?‌ কী বলছেন টলিউডের দুই তারকা জেনে নিন

ঋতুপর্ণার মেয়ের চরিত্রে বাংলাদের নবাগতা কোনও অভিনেত্রীকে নেওয়ার ভাবনা চলছে। অঙ্কুশ জানিয়েছেন এখনও এই ছবির কিছুই চূড়ান্ত হয়নি। এমনকি তাঁর সঙ্গে প্রাথমিক কথা পর্যন্ত হয়নি। অন্যদিকে ঋতুপ্ণা জানিয়েছেন যে এই ছবির বিষয়ে কথা চলছে। তিনি এখনও স্ক্রিপ্ট পড়েননি। তা পড়ার পরই সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের এই চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান 'শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল’ সাম্প্রতিককালে একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের কথা ঘোষণা করেছে। যা হইচই ফেলেছে বাংলাদেশ জুড়ে। ফেব্রুয়ারির শেষে শুরুও হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে ১০টি সিনেমার শুটিংও। এই প্রকল্পের অন্তর্গতই '‌ছোট মা’‌, যেখানে ঋতুপর্ণা-অঙ্কুশের অভিনয় করার কথা রয়েছে। এর পরিচালক অপূর্ব রানা।

বাংলাদেশের সিনেমায় অঙ্কুশ নতুন হলেও ঋতুপর্ণা একটা সময়ে চুটিয়ে বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন। সেই ১৯৯৭ সালে বাংলাদেশে তাঁর প্রথম সিনেমা মনোয়ার খোকন পরিচালিত 'স্বামী কেন আসামী’‌। এরপর তিনি পরপর সিনেমা করে গিয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত তাঁর শেষ ছবি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত 'একটি সিনেমার গল্প’।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+