তরুণ তুর্কিদের মহাতারকার 'পিঠ চাপড়ানি'! জাতীয় পুরস্কার নিয়ে অমিতাভ-আয়ুষ্মান-ভিকি কাড়লেন নজর
বলিউডে এই মুহূর্তে তরুণ তুর্কী ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা একের পর এক খবরের শিরোনাম কাড়ছেন। এই মুহূর্তে আয়ুষ্মান ও ভিকি বলিউডের ম্যান অফ দ্য মোমেন্ট।
বলিউডে এই মুহূর্তে তরুণ তুর্কী ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা একের পর এক খবরের শিরোনাম কাড়ছেন। এই মুহূর্তে আয়ুষ্মান ও ভিকি বলিউডের ম্যান অফ দ্য মোমেন্ট। ৬৬ তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা হিসাবে যুগ্ম বিজয়ী হয়েছেন ভিকি ও আয়ুষ্মান। আর সেই সাফল্যের জন্যই নিত্যদনি আয়ুষ্মান ও ভিকির বাড়ির দরজায় আসছে গুচ্ছ গুচ্ছ ফুলের তোড়া আর অভিনন্দন বার্তা। তবে সেই ফুলের গোছার একটিতে তাঁদের জন্য লুকিয়ে ছিল 'সারপ্রাইজ'।

আয়ুষ্মান খুরানা ও ভিকির বাড়ির দোড়গোড়ায় যে বিশেষ ফুলের স্তবকটি এসে হাজির হয়েছে, তাতে ছিল এক বিশেষ ব্যক্তির বার্তা। ফুলে তোড়া হাতে নিয়েই যখন আয়ুষ্মানের চোখে পড়ে সেই বিশেষ বার্তা প্রেরকের নাম.. 'অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।' আর সেই বার্তায় ছিল আয়ুষ্মান খুরানার জন্য জাতীয় পুরস্কার জিতে নেওয়ার শুভেচ্ছা। এমনই এক ফুলের তোড়া যায় ভিকি কৌশলের বাড়িতেও। স্বভাবতই ইন্ডাস্ট্রির মহানায়কের কাছ থেকে এমন বার্তা পেয়ে অত্যন্ত আপ্লুত হয়ে পড়েন এই তারকারা।
इस सदी के महानायक से जब आपको राष्ट्रीय पुरस्कार मिलने की उपलब्धि पर प्रशंसा मिलती है तो वह राष्ट्रीय पुरस्कार से कम नहीं होती है।धन्यवाद अमिताभ sir, जया maam 🙏🏻 pic.twitter.com/SzR9ATRT0t
— Ayushmann Khurrana (@ayushmannk) August 13, 2019
বলিউড যাঁকে মহীরুহ জ্ঞানে 'শাহেনশাহ' নামে চেনে, সেই শাহেনশাহর তরফে এই শুভেচ্ছা বার্তা উঠে আসায় আপ্লুত গোটা বলিউডের নতুন এই দুই তারকা। প্রসঙ্গত 'উরি' ছবির জন্য ভিকি কৌশল পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। অন্যদিকে, 'অন্ধাধুন' ছবির জন্য আয়ুষ্মান খুরানা পেয়েছেন যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications