অমিতাভের মুকুটে আরও একটি পালক! রাষ্ট্রপতির হাত থেকে নিলেন কোন সম্মান

আগেই ঘোষণা হয়ে গিয়েছিল যে তিনি ২০১৯ সালে পাচ্ছেন দাদা সাহেব ফালকে সম্মান। সারা জীবনে তাঁর অবদানের কথা স্মরণ করে ভারতীয় চলচ্চিত্রের যুগপুরুষকে সম্মানিত করা হয় এদিন।

আগেই ঘোষণা হয়ে গিয়েছিল যে তিনি ২০১৯ সালে পাচ্ছেন দাদা সাহেব ফালকে সম্মান। সারা জীবনে তাঁর অবদানের কথা স্মরণ করে ভারতীয় চলচ্চিত্রের যুগপুরুষকে সম্মানিত করা হয় এদিন। রবিবার এক রাজকীয় সমারোহে অমিতাভ বচ্চনের হাতে এই সম্মান তুলে দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

অমিতাভের মুকুটে আরও একটি পালক! রাষ্ট্রপতির হাত থেকে নিলেন কোন সম্মান

এই সম্মানের অংশ হিসাবে একটি সোনালী পদ্ম ও ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে বিগ বি-র হাতে।
অমিতাভ বচ্চনকে এদিন সম্মাননা জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। হাজির ছিলেন অমিতাভ পত্নী জয়া বচ্চন। হাজির ছিলেন অমিকাভের পুত্র অভিষেক বচ্চন। তবে অভিষেক পত্নী তথা বলিউডের অন্যতম সুপারস্টার ঐশ্বর্যকে এদিন দেখা যায়নি। দেখা যায়নি অমিতাভ কন্যা শ্বেতা বচ্চনকেও।

এর আগে, জাতীয় পুরস্কারের সমারোহে উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। তিনি জানিয়ে দেন ,শারীরিক অসুস্থতার জন্য সেদিন তিনি থাকছেন না উপস্থিত। সারা দেশ যখন নাগরিকত্ব ইস্যুতে সরগরম তখন অমিতাভের এমন বক্তব্য নিয়ে বিতর্ক থাকলেও, তাতে সেভবে আমল দেননি বিগ বি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+