অমিতাভের অসুস্থতার খবর শুনেই জয়াকে ফোন মমতার! সচিন থেকে মাধুরী উদ্বিগ্ন সকলেই

অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর শুনে এদিন জয়া বচ্চনকে ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বচ্চন পরিবারে করোনার হানার খবর পেতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে, বলিউডের সমস্ত মহলে উদ্বেগ বাড়তে থাকে। উদ্বেগে পড়ে সচিনও একটি টুইট করেছেন এদিন। এদিকে, অমিতাভ ও অভিষেক দুজনের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে নানাবতী হাসপাতাল। দুজনেরই অল্প উপসর্গ রয়েছে।

 মমতার টুইট

মমতার টুইট

বচ্চন পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক বহুদিনের। কলকাতা চলচ্চিত্র উৎসবের আসরে সেই সম্পর্কের কিছুটা ঝলক দেখা গিয়েছে। এদিকে, অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবরে রীতিমতো তোলপাড় হয়েছে গোটা দেশ। খবর শুনে নিজেকে আটকাতে পারেননি মমতা। ফোন করেন জয়া বচ্চনকে। খোঁজ নেন পরিবারের। এছাড়াও এদিন একটি টুইটে অমিতাভ ও অভিষেকের সুস্থতা কামনা করেছেন মমতা।

সচিনের বার্তা

সচিনের বার্তা

অমিতাভ বচ্চনের জন্য় তিনি প্রার্থনা করছেন বলে এদিন এক টুইটে জানান সচিন তেন্ডুলকার। অমিতাভের শারীরিক পরিস্থিতি নিয়ে যে তিনি উদ্বিগ্ন তা জানিয়েছেন সচিন।

 উদ্বেগে মাধুরী

উদ্বেগে মাধুরী

এদিকে, বলিউডের তাবড় অভিনেত্রী মাধুরীও বচ্চন পরিবারের অসুস্থতার কথা শুনে উদ্বেগে। তিনি একটি টুইটে জানিয়েছেন, অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য তিনি কামনা করছেন।

 অনুপম খের চিন্তিত

অনুপম খের চিন্তিত

বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু থেকে শুরু করে দক্ষিণী স্টার মামুট্টি পর্যন্ত সকলেই অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে, বলিউডে তারকা অনুপম খেরও বিগবির শারীরিক সুস্থতা কামনা করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে কেজরিওয়াল উদ্বিগ্ন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে কেজরিওয়াল উদ্বিগ্ন

অমিতাভ বচ্চনের শারীরিক পরিস্থিতির উন্নতির কামনা করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি লিখেছেন, 'অমিতাভ জিন, আমিও গোট দেশের সঙ্গে আপনার সুস্থতা কামনা করি। আপনি কোটি কোটি ভক্তের আদর্শ, আইকনিক সুপারস্টার!আমরা সবাই মিলে আপনার খেয়াল রাখব।আপনার সুস্থতা কামনা করি !' এদিকে , দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একই বার্তা দিয়েছে অমিতাভ বচ্চনের অসুস্থতার কথা শুনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+