Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সলমন খানের ওপর অভিযোগ উঠল জিয়া খান আত্মহত্যার তদন্তে অন্তর্ঘাত করার

সলমন খানের ওপর অভিযোগ উঠল জিয়া খান আত্মহত্যার তদন্তে অন্তর্ঘাত করার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক আত্মহত্যা বলিউডে আবারও স্বজন–পোষণ নিয়ে বিতর্ককে উস্কে দিল। বড় বড় পরিচালক থেকে অভিনেতা সকলকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তারকা শক্তি ও বলিউডের তাবড় তাবড় অভিনেতা–পরিচালক–প্রযোজকরা কিভাবে বহিরাগতদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেন তারই পোস্ট। টুইটারে এখন জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছে। এরই মধ্যে বলিউড সুপারস্টার সলমনের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

সলমন খানের ওপর অভিযোগ উঠল জিয়া খান আত্মহত্যার তদন্তে অন্তর্ঘাত করার


সুশান্ত সিংয়ের আত্মহত্যা মনে করিয়ে দিচ্ছে ২০১৩ সালে হওয়া অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা। তাঁকেও মুম্বইয়ে নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসবের মধ্যেই জিয়া খানের মা রাবিয়া আমিন তাঁর মেয়ের আত্মহত্যার তদন্ত নিয়ে এক বিবৃতি পেশ করেন। যেখানে তিনি সলমন খানের ওপর গুরুতর অভিযোগ আনেন। রাবিয়া অভিযোগ তুলে জানিয়েছেন যে, জিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলিকে নিজের শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে বাঁচিয়ে দেন। প্রসঙ্গত, সূরজ পাঞ্চোলিকে সলমন নিজের সিনেমায় ব্রেক দিয়েছিলেন। ২০১৫ সালে সূরয '‌হিরো’‌ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন।

মাত্র ২৫ বছর বছরে জিয়া খান নিজের জীবন শেষ করে দেন। তাঁর মা রাবিয়া আমিন ভিডিওর মাধ্যমে বলেন, '‌আমার সমবেদনা রয়েছে সুশান্ত সিংয়ের পরিবারের জন্য। এটা কোনও মজার বিষয় নয়, খবুই হৃদয় বিদারক ঘটনা। বলিউডের কোনও পরিবর্তন হয়নি। বলিউডের এবার জাগা উচিত। কাউকে এভাবে হয়রানি করা ঠিক নয় এবং আমি বলতে বাধ্য হচ্ছি এ ধরনের হয়রানি বা হেনস্থা কাউকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে।’‌ জিয়ার মা এও জানিয়েছেন যে বলিউডের তারকারা নিজেদের ক্ষমতা, অর্থ ও প্রভাব প্রয়োগ করে জিয়ার আত্মহত্যার তদন্তকে নষ্ট করে দিয়েছিল। তিনি বলতে চাইছিলেন যে সুশান্তের ঘটনা তাঁকে ২০১৩ সালে হওয়া মেয়ের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে, যে একইভাবে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল।

রাবিয়া বলেন, '‌সুশান্তের সঙ্গে যে ঘটনা ঘটল তা আমাকে ২০১৫ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দিল। লন্ডনে থাকতে আমায় সিবিআই অফিসার ফোন করেছিলেন, ওই বছর আমি সিবিআই অফিসারের সঙ্গে দেখা করি। সিবিআই আধিকারিক জানিয়েছিলেন যে দয়া করে আসুন, আমরা কিছু মারাত্মক প্রমাণ পেয়েছি। আমি লন্ডন থেকে আসলে আমায় বলা হয় সলমন খান নিয়মিত সিবিআই আধিকারিককে ফোন করে এবং তাঁকে বলে যে এই মামলা ধামাচাপা দেওয়ার জন্য তিনি প্রচুর অর্থ খরচ করেছেন, দয়া করে সূরযকে হেনস্থা করবেন না আর, তাঁকে আর জেরা করবেন না, তাঁকে ছেড়ে দিন। আমরা এবার কি করব ম্যাডাম?‌ ওই আধিকারিক বিরক্ত ও হতাশ ছিলেন।’‌

রাবিয়া এরপর দিল্লির উচ্চ সিবিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, '‌আমি এ বিষয়ে অভিযোগ জানাই এবং বলি যে এটা যদি চলতে থাকে, বলিউডের অভিনেতারা যদি অর্থ–ক্ষমতা দিয়ে মৃত্যু ও তার তদন্তকে কিনে নিতে চায় তবে সাধারণ মানুষ কোথায় যাবে।’‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+