Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অরমান– অনিশার বিয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল আলিয়া–রনবীরকে

অরমান– অনিশার বিয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল আলিয়া–রনবীরকে

নিজেদের সম্পর্কের খবর প্রকাশ্যে না আনলেও, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দু’‌জনকে একসঙ্গে দেখে সকলেই এটা অনুমান করতে পারেন যে রনবীর কাপুর আর আলিয়া ভাট চুটিয়ে প্রেম করছেন। মঙ্গলবার অরমান জৈন ও অনিশা মালহোত্রার বিয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল আলিয়া–রনবীরকে। এই জুটি দিল্লির হাসপাতালে ভর্তি ঋষি কাপুরকে দেখতেও গিয়েছিলেন। অরমান ও অনিশার রিসেপশনে রনবীর ও আলিয়া দু’‌জনকেই অসাধারাণ লাগছিল। তাঁদের সঙ্গে ছিলেন রনবীরের মা নীতু কাপুর, যিনি তাঁর নীল–সবুজ স্যুটে দারুণ চমক দিচ্ছিলেন।

আলিয়া ও রনবীরের পোশাক

যেহেতু উপলক্ষ্য বিয়ে, তাই ভারতীয় পোশাককেই বেছে নিয়েছিলেন আলিয়া ও রনবীর। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন দু'‌জনেই। গোলাপি ও বেগুনি রঙের লহেঙ্গাতে আলিয়াকে দারুণ সুন্দরী লাগছিল, মাথায় পরা মাঙ্গটিকা তাঁর রূপকে দ্বিগুন করে তুলেছিল। অন্যদিকে রনবীর নীল রঙের বন্ধগলা শেরওয়ানি পরেছিলেন এবং সাধারণ একটি কালো জুতো। একেবারেই ভারতীয় লুকসে দারুণ লাগছিল রনবীরকে।

রনবীর–আলিয়ার প্রেম

রনবীর–আলিয়ার প্রেম

অরমান ও অনিশার বিয়ের রিসেপশনে বসেছিল চাঁদের হাত। যেখানে রনবীর ও আলিয়াকে একসঙ্গে ঢুকতে দেখে সকলেরই নজর তাঁদের দিকেই ছিল। তাঁরা তাঁদের সম্পর্ককে সকলের সামনে না আনলেও ইতিমধ্যেই এই সম্পর্কে সিলমোহর দিয়েছে দুই পরিবারই। আলিয়াকে প্রায়ই কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এমনকী গত বছর কাপুর পরিবারের ক্রিসমাসের মধ্যাহ্নভোজনে পারিবারিক ছবিতেও আলিয়ার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। কাপুর পরিবারও যে আলিয়াকে পছন্দ করছে তা বিভিন্ন ছবি দেখে বোঝা যাচ্ছে।

অন্য অতিথিরা

আলিয়া-রনবীরের পাশাপাশি এই রিসেপশনে উপস্থিত ছিলেন আরএক জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। এছাড়াও বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, তারা সুতারিয়া, কিয়ারা আদবানি, সোনম কাপুর, রেখা, নিলম, অমৃতা অরোরা, অনন্যা পাণ্ডে, শাহরুখ খান-গৌরী, জিতেন্দ্র-শোভা কাপুর, রাণি মুখার্জি, রবীনা ট্যান্ডন, সোহা আলি খান-কুণাল খেমু, করণ জোহর, শিল্পা শেঠি, বনি কাপুর, আম্বানি পরিবার ও অরমানের পরিবারের পক্ষ থেকে করীনা কাপুর, করিশ্মা কাপুর ও শ্বেতা বচ্চন নন্দা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+