Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত আলিয়া, কাপুর পরিবারের হয়ে ইনস্টাতে জানালেন শেষ শ্রদ্ধা

ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত আলিয়া, কাপুর পরিবারের হয়ে ইনস্টাতে জানালেন শেষ শ্রদ্ধা

বুধবার ইরফান খানের মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে বরিষ্ঠ অভিনেতা ঋষি কাপুর প্রয়াত হন। ঋষি কাপুরের প্রয়াণে শোকাহত আলিয়া ভাট। ২৭ বছরের আলিয়া কাপুর পরিবারের হয়ে অভিনেতার মৃত্যুতে ইনস্টাগ্রামে এক বিবৃতি শেয়ার করেছেন। যেখানে ঋষি কাপুরের দারুণ একটি সাদা–কালো ছবি পোস্ট করে আলিয়া লেখেন, '‌২ বছর লিউকোমিয়ার সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার ৮টা ৪৫ মিনিটে হাসপাতালে প্রয়াত হলেন এই বরিষ্ঠ অভিনেতা।’‌

আলিয়ার চোখে ঋষি কাপুর

আলিয়ার চোখে ঋষি কাপুর

আলিয়া লিখেছেন, ‘‌আমাদের প্রিয় ঋষি কাপুর দু'‌বছর লিউকোমিয়ার সঙ্গে লড়াই করে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে হাসপাতালে মারা গিয়েছেন। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন যে তিনি শেষসময়েও তাঁদেরকে হাসিয়ে দিয়ে গিয়েছেন। দুই মহাদেশ জুড়ে তাঁর দু'‌বছরের চিকিৎসা চলাকালীন তিনি আনন্দ ও দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে নিজের জীবনকে উপভোগ করেছেন। তাঁর মনোনিবেশের মধ্যে ছিল পরিবার, বন্ধ, খাবার ও সিনেমা এবং এই সময় যাঁরাই তাঁর সঙ্গে দেখা করেছে তাঁরাই অবাক হয়েছেন এটা দেখে যে তিনি অসুস্থতার মধ্যেও কিভাবে ভালো রয়েছেন। গোটা বিশ্বের ভক্তদের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন তার জন্য তিনি সবসময়ই কৃতজ্ঞ ছিলেন। তাঁর প্রয়াণের পরও ভক্তদের এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে চোখের জল দিয়ে নয় তাঁর হাসিকেই সকলে মনে রাখুক।'‌

আইন মেনে চলতে বলেছেন সকলকে

আইন মেনে চলতে বলেছেন সকলকে

আলিয়া ভাট আরও লেখেন, ‘‌ব্যক্তিগত এই হারানোর জায়গায় দাঁড়িয়েও আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবী এখন খুবই কঠিন ও সমস্যার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এখন যান চলাচল ও জমায়েতের ওপর নিষেদাঝ্ঞা জারি করা হয়েছে। আমরা ঋষি কাপুরের সব ভক্ত ও শুভানুধ্যায়ী ও পরিবারের বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাই যে আইন মেনে চলুন। অন্য কোনও উপায় তার নেই।'

রনবীর–আলিয়া সম্পর্ক

রনবীর–আলিয়া সম্পর্ক

২০১৮ সালে অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্রের শুটিংয়ের সময়ই একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়ান রনবীর কাপুর ও আলিয়া। ২০১৬ সালে ঋষি কাপুরের সঙ্গে কাপুর অ্যান্ড সন্সে অভিনয় করেন আলিয়া ভাট। বিদেশে চিকিৎসা চলাকালীন ক্রিসমাসে কাপুর পরিবারকে সঙ্গ দিতে রনবীরের সঙ্গেই যান আলিয়া। সূত্রের খবর, এ বছরের শেষেই রনবীর-আলিয়ার বিয়ে হওয়ার কথাবার্তা চলছিল। কিন্তু তার আগেই কাপুর পরিবারে ঘটে গেল এই অঘটন। বুধবার সকালে এইচএন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন ঋষি কাপুর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+