রণবীর- আলিয়ার সঙ্গে বাড়ির পথে জুনিয়র কাপুর, শুভেচ্ছা ভক্তদের

রণবীর- আলিয়ার সঙ্গে বাড়ির পথে জুনিয়র কাপুর, শুভেচ্ছা ভক্তদের

সদ্যই বাবা মা হয়েছেন বলিউডের বিখ্যাত দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। আজ, বৃহস্পতিবার কন্যা সন্তানকে বাড়ির পথে আলিয়া ও রণবীর। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সন্তানের জন্মের পর থেকেই আবারও লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিছু ভক্ত তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। আবার কেউ কাপুর পরিবারের এক ঝলক পেতে যেন মরিয়া হয়ে উঠেছে। ভিডিওতে রণবীরকে আলিয়া ভাট ও তার মেয়েকে গাড়িতে করে বাড়িতে নিয়ে যেতে দেখা যাচ্ছে। যা দেখে উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা।

রণবীর- আলিয়ার সঙ্গে বাড়ির পথে জুনিয়র কাপুর, শুভেচ্ছা ভক্তদের

আলিয়া ভাট সন্তানের জন্ম দেওয়ার চার দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন এবং বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন। যে ভিডিওটি সামনে এসেছে, সেখানে রণবীর কাপুরকে তার মেয়েকে পাপারাজ্জিদের কাছ থেকে লুকিয়ে রাখতে দেখা যাচ্ছে। একই সঙ্গে আলিয়া ভাটকে কালো রঙের পোশাকে দেখা যাচ্ছে। জানা গিয়েছে ইতিমধ্যে নীতু কাপুর নাতনিকে স্বাগত জানাতে রণবীরের বাড়িতে পৌঁছেছেন।

মা হওয়ার পর আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি কন্যা সন্তানের জন্মের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। যাতে একটি সিংহ-সিংহী এবং একটি শাবকের ছবি রয়েছে। সেই লিখেছেন একটি সুন্দর ক্যাপশনও। অভিনেত্রী জানিয়েছেন, 'আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান এসেছে। সে দেখতে একটা জাদুর পুতুলের মতো। বাবা-মা হওয়ার আনন্দ অনুভব তারা।

জানা গিয়েছে, রণবীর কাপুর প্রথমবার তার মেয়েকে কোলে নিয়ে কেঁদেছিলেন। অভিনেতাকে আবেগাপ্লুত হতে দেখে হাসপাতালে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। যা দেখে আলিয়া ভাটের চোখ থেকেও জল গড়িয়ে পড়তে শুরু করেছিল।

রণবীর- আলিয়ার সঙ্গে বাড়ির পথে জুনিয়র কাপুর, শুভেচ্ছা ভক্তদের


উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় দম্পতিদের তালিকায় নাম রয়েছে জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের। তাদের ঘরেই গতকাল, রবিবার এসছে একটি ফুটফুটে কন্যা সন্তান। ইতিমধ্যেই কাপুর আর ভাট পরিবারে খুশির উন্মাদনা শুরু হয়ে গেছে। নীতু কাপুর - সোনি রাজদান থেকে দিদি শাহীন ভাট সকলেই এই খবরে খুব উচ্ছ্বসিত হয়ে পরেছেন। শুধু তাই নয় এই খবরে খুব খুশি হয়েছেন অনুগামীরা। তা তাদের কমেন্ট বা পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে। তবে ইতিমধ্যে রণবীর ও আলিয়ার কন্যা সন্তানের নাম নিয়ে বেশ আলোচনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে বহুদিন আগে থেকেই নাকি তারকা দম্পতি তাদের সন্তানের নাম ঠিক করে রেখেছিলেন। সেই কথা নাকি অভিনেত্রী আলিয়া একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তবে কি সেই নাম?

এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, রণবীর ও তিনি নাকি প্রথম থেকেই চেয়েছিলেন তাদের মেয়ে সন্তান হোক। তাই তারা নামও ঠিক করে রেখেছিলেন। শোনা যাচ্ছে গাঙ্গুবাই কাঠিয়ারী সিনেমার প্রমোশনের সময় আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল তার প্রিয় নাম কি? তখন তিনি জানিয়েছিলেন তার প্রিয় নাম 'আয়রা’। এই নামটি তিনি খুব পছন্দ করেন। অভিনেত্রী সেইসঙ্গে জানিয়েছিলেন রণবীর এবং তার নামের সঙ্গে মিলিয়ে এই নাম রাখা হয়েছে। তাই অনুগামীদের অনেকের দাবি আলিয়া ও রণবীর নিশ্চয়ই তাদের এই ফুটফুটে কন্যা সন্তানের নাম আয়রাই রাখবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+