আলিয়া ভাট করোনায় আক্রান্ত, বাড়িতেই রয়েছেন কোয়ারেন্টাইনে
আলিয়া ভাট করোনায় আক্রান্ত
একের পর এক বলিউড তারকারা কোভিড–১৯–এ আক্রান্ত হচ্ছেন। দীর্ঘ সেই তালিকায় নাম রয়েছে রণবীর কাপুর থেকে শুরু করে আমির খান, আর মাধবন, কার্তিক আরিয়ান, সঞ্জয় লীলা বনশালী, ফতিমা সানা শেখ সহ আরও অনেকে। এবার সেই তালিকায় নাম যোগ হল আলিয়া ভাটের। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ২৮ বছরের আলিয়া ভাট সোশ্যাল মিডিয়াতে লেখেন, 'হ্যালো সবাইকে, আমার কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। আমি তৎক্ষণাত নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং এখন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শে আমি সব ধরনের সুরক্ষা বিধি অনুসরণ করছি।’ আলিয়া তাঁর উদ্বিগ্ন অনুগামীদের প্রতি ধন্যবাদ জানিয়ে লেখেন, 'আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ। দয়া করে সুরক্ষিত থাকুন ও নিজের যত্ন নিন।’ সঞ্জয় লীলা বনশালির ’গঙ্গুরাম কাথিয়াওয়ারি’–র শুটিং নিয়ে মুম্বইতে ব্যস্ত ছিলেন আলিয়া।
প্রসঙ্গত, মার্চের গোড়ায় বনশালী করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে, আলিয়ার প্রেমিক তথা অভিনেতা রণবীর কাপুরও গতমাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। রণবীরের করোনা ভাইরাস ধরা পড়ার পর আলিয়া ইনস্টাতে জানান যে তিনি কিছুদিনের জন্য নিজেকে আইসোলেশনে রেখে দিয়েছেন এবং তাঁর টেস্ট নেগেটিভ এসেছে। রণবীরকে উৎসর্গ করে আলিয়া একটি পোস্টও করেন, যেখানে তাঁর হাত রয়েছে রণবীরের হাতের ওপর। পোস্টে আলিয়া লেখেন, 'মেজর মিসিং।’ অয়ন মুখার্জির আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র’–তে রণবীর ও আলিয়াকে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে। এছাড়াও তামিল ছবিতেও অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের।
মহারাষ্ট্রে করোনা ভাইরাসের ক্রমাগত বৃদ্ধির জন্য রাজ্যে নৈশ কার্ফু জারি করা হয়েছে, এর আওতায় শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল সবকিছু রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।












Click it and Unblock the Notifications