Rocky Aur Rani Ki Prem Kahani: এবার বাঙালি হলেন আলিয়া! করনের ছবিতে পুজোর গন্ধ
Rocky Aur Rani Ki Prem Kahani: দুজনেই এই মুহূর্তে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে। আগেও একে অপরের বিপরীতে কাজ করে সাড়া ফেলে দিয়েছিলেন রনবীর সিং ও আলিয়া ভাট। এবার ফের জুটি বেঁধেছেন তাঁরা, তাও আবার করণ জোহরের ছবিতে।
তাই 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন বহু সিনেমাপ্রেমী (Karan Johar) মানুষ। অবশেষে মুক্তি পেল সেই (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির টিজার। একদিকে ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো অভিনেতাদের দেখা যাবে, সেই সঙ্গে পারিবারিক গল্পের স্বাদ নিতে পারবেন দর্শকেরা।

Rocky Aur Rani Ki Prem Kahani: জমজমাট ছবি উপহার দিতে চলেছেন করন
আর বাঙালিদের জন্য উপরি (Rocky Aur Rani Ki Prem Kahani) পাওনা দুই অভিনেতা- টোটা রায় চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়।
টিজার দেখেই বোঝা যাচ্ছে, হাসি-কান্না, নাচ-গানে ভরা এক জমজমাট ছবি উপহার দিতে চলেছেন করন জোহর। টিজারে দেখা যাচ্ছে গানের দৃশ্য, যেখানে একেবারে বলিউডি কায়দায় রোমান্স করছেন আলিয়া-রনভীর। রয়েছে দুর্গা পূজার দৃশ্যও। এছাড়া আভাস পাওয়া যাচ্ছে,এই ছবি পরিবারের গল্প ও আবেগে ভাসিয়ে নিয়ে যাবে দর্শকদের।

Rocky Aur Rani Ki Prem Kahani: বাঙালি পরিবারের গল্প
আগেই ছবির পোস্টার মুক্তি (Rocky Aur Rani Ki Prem Kahani) পেয়েছিলেন। করন জোহর জানিয়েছিলেন রান্ধোয়া ও চট্টোপাধ্য়ায় পরিবারের গল্প নিয়েই তৈরি এই ছবি। চট্টোপাধ্য়ায় পরিবারের মেয়ে আলিয়া। পোস্টার থেকে স্পষ্ট তাঁর আত্মীয়ের ভূমিকায় দেখা যাবে টোটা ও চূর্ণীকে। সঙ্গে রয়েছেন শাবানা আজমিও। আর রনভীরের পরিবারের সদস্যের ভূমিকায় থাকছেন ধর্মেন্দ্র ও জয়া বচ্চন।
সাত বছর পর ডিরেক্টর হিসেবে কাজ করলেন করন। তিনিও এই ছবি নিয়ে বেশ উৎসাহী।

Rocky Aur Rani Ki Prem Kahani: ফের করনের সঙ্গে আলিয়া
করনের সঙ্গে বলিউডে প্রথম ছবি করেন (Rocky Aur Rani Ki Prem Kahani) আলিয়া ভাট। ২০১২ সালে সেই স্টুডেন্ট অব দ্য ইয়ারের পর ফের করনের সঙ্গে কাজ করছেন তিনি। এছাড়া কভি খুশি কভ গম-এর পর আরও একবার জয়া বচ্চনের সঙ্গে কাজ করতে দেখা যাবে তাঁকে। আগামী ২৮ জুলাই ছবিটি মুক্তি পাবে। আর গাল্লি বয়- ছবি থেকেই আলিয়া-রনভীরের কেমিস্ট্রির গ্রহণযোগ্যতা বেড়েছে দর্শকদের কাছে। এই প্রেম কাহিনীতেও তাঁরা সাড়া জাগাবেন বলেই আশা ছবির নির্মাতাদের।












Click it and Unblock the Notifications